advertisement

LPG Crisis: রান্নার গ্যাসের সংকট! ভোগ বিতরণ বন্ধ বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে, কবে থেকে জানুন

Last Updated:
East Bardhaman LPG Crisis: জ্বালানি সংকটের কোপ এবার বর্ধমানের ঐতিহাসিক সর্বমঙ্গলা মন্দিরে। রান্নার গ্যাস সিলিন্ডার না মেলায় কর্তৃপক্ষ আপাতত ভক্তদের জন্য অন্নভোগ বিতরণ বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।
1/6
দেশের বিভিন্ন প্রান্তের একাধিক ধর্মীয় স্থানের পর এবার বন্ধের মুখে বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরের প্রাত্যহিক ভোগ প্রসাদ বিতরণ কর্মসূচি। আজ শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাত্যহিক ভোগ প্রসাদ বিতরণ স্থগিত ঘোষণা করেছে মন্দির কর্তৃপক্ষ। (ছবি ও তথ্য: সায়নী সরকার)

2/6
আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের জেরে স্থানীয় সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।জ্বালানি গ্যাসের সংকট ও অনিয়মিত সরবরাহের কারণেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ড বলে জানা গেছে।

3/6
মন্দির ট্রাস্ট বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ বলেন, প্রতিদিন গড়ে প্রায় ৪০০ জন ভক্তের জন্য মন্দিরে নিষ্ঠার সঙ্গে অন্নভোগ রান্নার আয়োজন করা হয়। এই বিশাল কর্মকাণ্ড সম্পন্ন করতে যে সিলিন্ডারের প্রয়োজন হয় তা এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়। তাই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

4/6
সূত্রের খবর সংশ্লিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে তারা পর্যাপ্ত সিলিন্ডার সরবরাহ করতে সম্পূর্ণ অক্ষম। সরবরাহ শৃঙ্খলে এই আকস্মিক ব্যাঘাতের ফলে মন্দিরের চিরাচরিত প্রথা মেনে অগণিত ভক্তের জন্য ভোগ রান্নার ব্যবস্থা বজায় রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই ১৩ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ভোগ বিতরণ।

5/6
মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়েছে যে, পরিস্থিতি পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভক্তদের জন্য সাধারণ প্রসাদ বিতরণ স্থগিত থাকবে। তবে শাস্ত্রীয় নিয়ম রক্ষার্থে কেবলমাত্র মা সর্বমঙ্গলার দৈনন্দিন নিজস্ব নিবেদন বা মায়ের ব্যক্তিগত ভোগের আয়োজনটুকু সীমিত পরিসরে চালু রাখা হবে। আজ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।

6/6
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ছড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং পুনরায় কবে নাগাদ প্রসাদ বিতরণ স্বাভাবিক হয়, এখন তার দিকেই তাকিয়ে ভক্তরা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)