advertisement

Digha Jagannath Temple: পর্যটনে দ্বিতীয় বাংলা! দিঘার জগন্নাথ মন্দিরে ভর করে দিঘায় বিদেশি পর্যটকের ঢল, ব্যবসায় শ্রীবৃদ্ধি

Last Updated:
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দিরেই বদলাচ্ছে বাংলার পর্যটন মানচিত্র! ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ‘গৌড় পূর্ণিমা’ উপলক্ষে নবদ্বীপ-ধাম পরিক্রমায় অংশ নেবেন লক্ষাধিক বিদেশি ভক্ত। তাঁদের একটি বড় অংশই দিঘার জগন্নাথধামে দর্শনে আসতে পারেন বলে অনুমান।
1/6
*পর্যটনের নিরিখে নজির গড়ল বাংলা। কেরল, কাশ্মীর, রাজস্থান কিংবা উত্তরপ্রদেশের মতো পর্যটন-নির্ভর রাজ্যগুলিকে টেক্কা দিয়ে বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ। পরিসংখ্যান বলছে, এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। পর্যটন মানচিত্রে দিঘা এখন শুধু সমুদ্রসৈকত নয়। শ্রীক্ষেত্র দিঘা হয়ে উঠেছে আন্তর্জাতিক পর্যটকদের নতুন ধর্মীয় গন্তব্য।

2/6
*দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরেই রাজ্যের পর্যটন সাফল্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, আগামী ছ-মাসের মধ্যেই শুধুমাত্র দিঘার জগন্নাথধামে বিদেশি পর্যটকের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে। সমুদ্রের ধারে গড়ে ওঠা এই ধর্মীয় কেন্দ্র ইতিমধ্যেই বিদেশিদের নজর কেড়েছে। ভক্তি ও পর্যটনের মেলবন্ধনে দিঘা ধীরে ধীরে আন্তর্জাতিক মানচিত্রে জায়গা করে নিচ্ছে বলে মনে করছেন পর্যটন বিশেষজ্ঞরা।

3/6
*গত ডিসেম্বরের শেষেই দিঘার জগন্নাথধামে দর্শনার্থীর সংখ্যা কোটি ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২৭ ডিসেম্বর পর্যন্ত দিঘায় এসেছেন প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক। জগন্নাথধামের দায়িত্বে থাকা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, এই বিদেশি পর্যটক সংখ্যা আরও বাড়বে। তাঁর মতে, আগামী ছ-মাসের মধ্যেই বিদেশি দর্শনার্থীর সংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

4/6
*আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ‘গৌড় পূর্ণিমা’ উপলক্ষে নবদ্বীপ-ধাম পরিক্রমায় অংশ নেবেন লক্ষাধিক বিদেশি ভক্ত। তাঁদের একটি বড় অংশই দিঘার জগন্নাথধামে দর্শনে আসতে পারেন বলে অনুমান। ইসকন সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ ও দিঘাকে যুক্ত করে একটি বড় ধর্মীয় পর্যটন প্রবাহ তৈরি হচ্ছে। ইতিমধ্যে বাস ও চালু হয়েছে দুই ধর্মীয় স্থানকে যোগ করে। ফলে পূর্ব মেদিনীপুরের পর্যটন অর্থনীতিও নতুন গতি পাবে।

5/6
*পরিসংখ্যান বলছে, ২০২২ সালে পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল মাত্র ১০ লক্ষ। ২০২৫ সালের অক্টোবরের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষ ২০ হাজারে। এই অভূতপূর্ব বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি দিঘার জগন্নাথ মন্দির। ধর্মীয় পর্যটনের পাশাপাশি নিরাপদ পরিবেশ ও পরিকাঠামো বিদেশিদের আকর্ষণ করছে বলে মত পর্যটন দফতরের আধিকারিকদের।

6/6
*দিঘায় বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ায় সবচেয়ে খুশি স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। দিঘার এক হোটেল মালিক দেবব্রত দাস জানান, “জগন্নাথ মন্দির চালু হওয়ার পর থেকে বুকিং অনেকটাই বেড়েছে। আগে যেখানে মূলত ঘরোয়া পর্যটক আসতেন, এখন নিয়মিত বিদেশিরাও থাকছেন। এতে হোটেল, রেস্তোরাঁ এবং স্থানীয় ব্যবসায় নতুন গতি এসেছে। কর্মসংস্থানের সুযোগও বেড়েছে। পর্যটন বাড়লে দিঘার অর্থনীতি আরও শক্তিশালী হবে।”