Alipurduar News: মেঘালয় থেকে প্যাঙ্গোলিনের আঁশ এনে চলছিল চোরাকারবারি,গ্রেফতার ৩
- Reported by:Annanya Dey
- Published by:Rukmini Mazumder
Last Updated:
চলছিল মেঘালয় থেকে প্যাঙ্গোলিনের আঁশ নিয়ে এসে চোরাকারবারি। তবে বন দফতরের অভিযানে সবটা ভেস্তে গেল। জলদাপাড়া বন বিভাগের কর্মীদের জালে ৩ পাচারকারী।
advertisement
advertisement
advertisement
রবিবার রাতে আলিপুরদুয়ারের সোনাপুর-জয়গাঁ রোড থেকে তিনজনকে গ্রেফতার করে বন কর্মীরা।অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২ (সংশোধন ২০২২) এর অধীনে প্যাঙ্গোলিন আঁশ অবৈধভাবে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ১.৭১০ কেজি প্যাঙ্গোলিন আঁশ বাজেয়াপ্ত করা হয়েছে। অসমের একজন এবং কোচবিহারের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement






