WhatsApp New Feature: বড়সড় আপডেট এল WhatsApp-এ, আর দেখা যাবে না Typing...
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp New Feature: আর কেউ লিখলে দেখা যাবে না Typing, অন্যে টাইপ করছে দেখাতে নতুন চমক নিয়ে আসছে WhatsApp
advertisement
advertisement
সঙ্গত কারণেই প্রশ্ন উঠবে, এবার তাহলে কী থাকতে চলেছে Typing ভেসে ওঠার পরিবর্তে? জানা গিয়েছে যে এবার থেকে চ্যাট উইন্ডোতে, স্ক্রিনের ডান দিকে বাবল ফরম্যাটে এই প্রত্যুত্তর দেওয়ার ব্যাপারটা চোখে পড়বে। তিনটে বিন্দু সেখানে নড়াচড়া করবে, যতক্ষণ পর্যন্ত অপরজন তাঁর বক্তব্য টাইপ করবেন। লেখা শেষ হলে তিনি যখন সেই মেসেজ সেন্ড করবেন, তখন তা আমাদের ফিডে চলে আসবে।
advertisement
জানা গিয়েছে যে WhatsApp Android 2.24.21.18 বিটা ভার্সনে এই ফিচার ইতিমধ্যেই টেস্ট করে দেখা হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যেই তা পুরোদস্তুর চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। Typing ভেসে ওঠা বহু দিন ধরে WhatsApp-এ চ্যাটের এক অবিচ্ছেদ্য অঙ্গ, নতুন এই আপডেট ইউজারদের পছন্দ হবে কি না সেটা তর্কসাপেক্ষ। তবে, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতেই হবে।
advertisement







