advertisement

WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর !৭ দিনের মাথায় ডিলিট হয়ে যাবে মেসেজ, চালু হল নতুন Disappearing Messages ফিচার

Last Updated:
জেনে নিন কী ভাবে Android, iOs, KaiOS বা Web ভার্সনে এনেবল করবেন এই ফিচার
1/6
WhatsApp জানাচ্ছে, এই ফিচার এনেবল হলে কোনও ইনডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটে পাঠানো নতুন মেসেজগুলি সাতদিনের পরই ডিজ-অ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে যাবে। বলা ভালো, সাতদিনের মধ্যে উড়ে যাবে মেসেজ। তবে এনেবল হওয়ার আগে পাঠানো মেসেজগুলিতে কাজ করবে না এই ফিচার। এ বার জেনে নিন কী ভাবে Android, iOs, KaiOS বা Web ভার্সনে এনেবল করবেন এই ফিচার!

2/6
Facebook মালিকানাধীন এই চ্যাটিং প্ল্যাটফর্ম জানাচ্ছে, ব্যবহারকারীদের নিজেদেরই অর্থাৎ ম্যানুয়ালি এনেবল করতে হবে এই ফিচার। ইনডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটে এই ফিচার এনেবল করতে ব্যবহারকারীদের প্রথমে WhatsApp chat খুলতে হবে। তার পর কনট্যাক্ট নেমে ক্লিক করতে হবে। এখানে পাওয়া যাবে Disappearing messages অপশন। যদি এনেবল করতে চান, তা হলে CONTINUE অপশনে ক্লিক করুন এবং অন করুন। তবে এনেবলের পাশাপাশি ডিজেবলও করা যাবে এই ফিচার। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের আবার WhatsApp chat খুলতে হবে। তার পর একই রকম ভাবে কনট্যাক্ট নেমে ক্লিক করতে হবে। এর পর CONTINUE অপশনে গিয়ে অফ করতে হবে।

3/6
এই ডিজ-অ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি শুধুমাত্র টেক্সট নয়, যে কোনও মাল্টি-মিডিয়া ফাইল অর্থাৎ ছবি বা ভিডিওর ক্ষেত্রেও কাজ করবে। তবে এই ডিজ-অ্যাপিয়ারিং মেসেজ যদি কোনও চ্যাটে ফরওয়ার্ড করা হয়, তা হলে ফরওয়ার্ড হওয়া মেসেজটি কিন্তু দেখাবে না। একই ভাবে যদি কোনও ব্যবহারকারী একটি মেসেজ ডিজ-অ্যাপিয়ার হওয়ার আগেই ব্যাক-আপ নিয়ে নেন, তা হলে ডিজঅ্যাপিয়ারিং মেসেজগুলি নিজে থেকেই ব্যাকআপে অংশগ্রহণ করবে।

4/6
হোয়াটসঅ্যাপের এই ফিচারটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আপনি যদি ৭ দিন পর্যন্ত সেই বার্তাটি না খুলে দেখেন সে ক্ষেত্রেও মেসেজটি অদৃশ্য হয়ে যাবে। তবে আপনি যদি নোটিফিকেশনের প্যানেলটি পরিস্কার না করে থাকেন তবে আপনি সেখান থেকে মেসেজটি দেখে নিতে পারবেন।

5/6
WhatsApp-এর তরফে আরও জানানো হয়েছে, সাধারণত যখন আপনি একটি মেসেজের রিপ্লাই দেন, তখন আগের মেসেজটি কোট হয়ে যায়। এ ক্ষেত্রে যদি আপনি একটি ডিজ-অ্যাপিয়ারিং মেসেজের রিপ্লাই দেন, তা হলে সাতদিন পরও চ্যাটে থেকে যাবে কোটেড টেক্সটি। একই সেটিংস থাকলে একটি ছবি বা ভিডিও অন্য কাউকে পাঠালেও একই রকম ভাবে কাজ করবে এই ডিজ-অ্যাপিয়ারিং মেসেজ ফিচারটি।

6/6
WhatsApp-এর এই Disappearing Messages ফিচার এ বার প্রত্যেক ব্যবহারকারীর জন্যই উপলব্ধ হয়েছে। যদি আপনি এখনও এই ফিচার না পেয়ে থাকেন, তা হলে দ্রুত Google Play বা Apple App স্টোরে গিয়ে নিজের WhatsApp আপডেট করে নিন। আর এই ফিচারের সুবিধা উপভোগ করুন।