Whatsapp News: আনরেড মেসেজও এবার মুছে দেওয়া যাবে নিমেষে! নতুন ফিচার আনছে WhatsApp
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Sanchari Kar
Last Updated:
Whatsapp News: ব্যবহারকারীরা তাঁদের আগত মেসেজগুলি আরও কার্যকর ভাবে ম্যানেজ করতে সক্ষম হবেন কারণ প্রতিবার এর জন্য অ্যাপ খোলার সময় নোটিফিকেশন কাউন্টের অপশন সেট করা যাবে।
WhatsApp ব্যবহারকারীদের তাঁদের মেসেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু নতুন ফিচার উপহার দিতে চলেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা মেসেজের নোটিফিকেশনগুলিকে আরও ভাল ভাবে ম্যানেজ করতে পারবেন। WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এই আপডেটটি গুগল প্লে স্টোরে উপলব্ধ অ্যান্ড্রয়েড ভার্সন 2.24.11.13-এর WhatsApp বিটাতে উপলব্ধ হয়েছে। এই ফিচারটি ব্যবহার করে, ব্যবহারকারীরা তাঁদের আগত মেসেজগুলি আরও কার্যকর ভাবে ম্যানেজ করতে সক্ষম হবেন কারণ প্রতিবার এর জন্য অ্যাপ খোলার সময় নোটিফিকেশন কাউন্টের অপশন সেট করা যাবে।
advertisement
নতুন কী ফিচার থাকতে পারে?WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের আনরিড মেসেজ কাউন্ট ক্লিন করার জন্য একটি বিকল্প অপশন দেবে। আগে একটি মেসেজ পড়া না হলে সেটি বার বার নতুন মেসেজের সঙ্গে স্ক্রিনে ভেসে উঠত। তবে এবার থেকে প্রতিটি নতুন মেসেজ যাতে মাত্র একবারের জন্যই স্ক্রিনে ভেসে ওঠে সেটি পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা। এর অর্থ হল যতবার ব্যবহারকারীরা WhatsApp খুলবেন, বিদ্যমান আনরিড মেসেজগুলি শূন্যে রিসেট করার অপশন দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement







