Sourav Ganguly : আর ৭২ ঘণ্টা! ভারত-পাক মহাম্যাচ নিয়ে সৌরভ যা বললেন, আগে এত সোজাসুজি বলেননি কখনও, দাদা-র বড়সড় দাবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly : সৌরভ বলেছেন, চলতি মরশুমে সব থেকে উত্তেজক ম্যাচ হতে চলেছে এটি। তবে পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ হবে না। ভারত এবার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে। আর টিম ইন্ডিয়া অত্যন্ত শক্তিশালী টিম।
পাকিস্তানের পাল্টি খাওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না বলে জানালেও, পরে আইসিসির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি মাঠে নামছে। আর পাকিস্তানের ভারতের বিরুদ্ধে না খেলার কারণ নিয়েই অবাক সৌরভ। তিনি বলেছিলেন, ম্য়াচ তো হবে কলম্বোয়। তা হলে পাকিস্তানের না খেলার কারণ কী!
advertisement
advertisement
ক্রিকেট মাঠে ভারত যে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সেটাও জানালেন তিনি। সেমিফাইনালে পাকিস্তানকে দেখছেন না মহারাজ। ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মধ্যে কোনও একটি দল সেমিফাইনাল খেলবে বলে জানিয়েছেন মহারাজ। আর ভারত-পাক ম্যাচ নিয়েও সৌরভ এবার ভবিষ্যদ্বাণী করেছেন।
advertisement
advertisement
advertisement









