advertisement

টি-২০ বিশ্বকাপের আগে চিন্তায় ভারতের ওপেনিং! আগকরকর-গম্ভীরের সিদ্ধান্তই কি হল কাল?

Last Updated:
Sanju Samson: গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে সঞ্জুর পারফরম্যান্স সেই সিদ্ধান্তকে নতুন করে বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে।
1/5
টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের ওপেনিং কম্বিনেশন এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। গত মাসে দল ঘোষণার সময় নির্বাচকরা শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনের ওপর ভরসা রেখেছিলেন এবং তাঁকে ওপেনিংয়ের দায়িত্ব দিয়েছিলেন। এই সিদ্ধান্তকে তখন সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পারফরম্যান্স সেই সিদ্ধান্তকে নতুন করে বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। সিরিজে সঞ্জু মোটে ৪৬ রান করায় তাঁর জায়গা এখন কার্যত নড়বড়ে।

2/5
একজন ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনের কাছ থেকে যে ধরনের ধারাবাহিকতা ও আগ্রাসী শুরু প্রত্যাশিত ছিল, তা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর স্কোর ছিল ১০, ৬, ০, ২৪ ও ৬—যা স্পষ্টভাবেই উদ্বেগজনক। বারবার পাওয়ারপ্লের মধ্যেই উইকেট হারানোয় দলের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে দ্রুতগতির বোলারদের বিরুদ্ধে তাঁর সমস্যা প্রকট। ২০২৫ সালের পর থেকে ১৬টি ইনিংসে তিনি ১৩১ বলে ১৬৬ রান করেছেন এবং ১৩ বার আউট হয়েছেন, যার মধ্যে ১০ বারই পাওয়ারপ্লেতে।

3/5
এই পরিস্থিতিতে ইশান কিশানের দুরন্ত ফর্ম সঞ্জু স্যামসনের দলে থাকা প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজে ইশান একের পর এক ম্যাচে প্রভাব ফেলেছেন। তিরুঅনন্তপুরমে ৪৩ বলে ঝকঝকে ১০৩ রান, রায়পুরে ৭৬ এবং গুয়াহাটিতে ২৮ রানের ইনিংস মিলিয়ে চার ম্যাচে তাঁর সংগ্রহ ২১৫ রান। একটি শতরান ও একটি অর্ধশতরান তাঁর আত্মবিশ্বাস ও ছন্দের স্পষ্ট প্রমাণ।

4/5
ইশান কিশানও সঞ্জুর মতোই একজন উইকেটকিপার-ওপেনার এবং ওপেন করতেই পছন্দ করেন। যদিও বর্তমানে তিনি তিন নম্বরে ব্যাট করছেন। তবে দলের ভারসাম্যের কথা মাথায় রেখে প্রয়োজনে তাঁকে ওপেনিংয়ে ফেরানো যেতে পারে। সেক্ষেত্রে উইকেটকিপিংয়ের দায়িত্বও তাঁর কাঁধেই দেওয়া সম্ভব। সঞ্জু যদি দ্রুত ফর্মে ফিরতে না পারেন, তাহলে টিম ম্যানেজমেন্টের কাছে ইশানই হয়ে উঠবেন বেশি নিরাপদ বিকল্প।

5/5
এদিকে তিলক বর্মার চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা সঞ্জুর চাপ আরও বাড়িয়েছে। অস্ত্রোপচারের পর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে খেলার ছাড়পত্র পাওয়ার পথে তিনি। ফেব্রুয়ারির শুরুতেই দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তিলক তিন নম্বরে ফেরেন, তাহলে ওপেনিংয়ে ইশান কিশানের জায়গা প্রায় নিশ্চিত হবে এবং সঞ্জু স্যামসনের টি-২০ বিশ্বকাপের প্লেয়িং ইলেভেনে থাকা কঠিন হয়ে উঠতে পারে।