advertisement

IND vs WI : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী সৌরভের! যা বললেন, চমকে দেওয়া দাবি মহারাজের, এমন কথা আগে বলেননি

Last Updated:
Sourav Ganguly On IND vs WI : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। সৌরভ গঙ্গোপাধ্যায় ম্যাচের ভবিষ্য়দ্বাণী করে দিলেন।
1/6
যে জিতবে তার জায়গা হবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে। আর যে হারবে তার বিশ্বকাপ অভিযান আজই শেষ! ভারত-ওয়েস্ট ইন্জিজ ম্যাচ নিয়ে উত্তেজনা পারদ চড়ছে। আর এবার এই ম্যাচ নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

2/6
সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, আজকের ম্যাচ ৫০-৫০। যে ভাল খেলবে জিতবে। দুটোই বড় দলের লড়াই। দুটো দলেই বিগ হিটার রয়েছে। ফলে ম্যাচ জমবে এটা বলতে পারি।

3/6
টি-২০ বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছিল ভারতীয় দল। সৌরভ অবশ্য বলছেন, সব ম্যাচ একটা দল জিতবে তা তো হতে পারে না। তবে ওই ম্যাচটা অতীত। ভারতীয় দল পুরনো ম্যাচ নিয়ে পড়ে থাকবে না। ওই ম্যাচ খুব একটা পারফরম্যান্সে প্রভাবও ফেলবে না।

4/6
অভিষেক শর্মাকে নিয়ে টেনশন রয়েছে ভারতীয় দলের। বিশ্বকাপে তিনটি শূন্য করেছেন। তার পর অবশ্য গত ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে রান পেয়েছেন। সৌরভ বলছেন, ফর্ম খারাপ তো যেতেই পারে একটা সময়। প্রতিভাবান ব্যাটার ও। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ম্যাচে ভাল খেলবে। ওর ব্যাটিং-এ আগ্রাসন রয়েছে। সেটা টি-২০ ক্রিকেটে দরকার।

5/6
গত দুটি ম্যাচে বরুণ চক্রবর্তী বেশ মার খেয়েছেন ব্যাটারদের হাতে। তাঁর রহস্য কি তবে ধরে ফেলল বিপক্ষ দলের ক্রিকেটাররা! সৌরভ বলছেন, প্রতিটা ম্যাচে পারফর্ম করবে তা তো হয় না। ও তো মানুষ, মেশিন তো নয়। তবে আমার বিশ্বাস বরুণ আবার ভাল পারফর্ম করবে।

6/6
লেজার শো থেকে দেশাত্মবোধক গান, রবিবার সবই থাকছে ক্রিকেটের নন্দনকাননে।মাঠে সূর্যকুমার-অভিষেকদের ব্যাট থেকে রানের ফুলঝুরি দেখার জন্য মুখিয়ে ক্রিকেটভক্তরা। কিন্তু ইডেন কোনও ভাবেই খালি হাতে ফেরাবে না দর্শকদের। থাকছে লেজার শো। এছাড়া দেশাত্মবোধক গানও থাকছে। যার মধ্যে একটা বাংলা ভাষায়। বাজবে ‘ধুরন্ধর’-এর গান। এখানেই শেষ নয়। দর্শকদের উন্মাদনার জন্য স্লোগান উঠবে ‘বন্দে’। দর্শকরা উত্তর দেবেন ‘মাতরম’। প্রত্যেকটি গানই পছন্দ করেছেন সৌরভ।