advertisement

Ind vs Pak Reserve Day: জোরে জোরে বইবে হাওয়া, সঙ্গী বৃষ্টি-বজ্রপাত, ম্যাচ ভেস্তে গেলে কি রিজার্ভ ডেতে খেলা

Last Updated:
Ind vs Pak Reserve Day:
1/8
কলকাতা: সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বজ্রপাতের সম্ভাবনা ২৬ শতাংশ এবং মেঘলা থাকার সম্ভাবনা ১০০ শতাংশ, সারা দিন রোদ না পড়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা নাগাদ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতা ৭৪ শতাংশে পৌঁছাতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ১৩ শতাংশে নেমে আসবে, এবং দৃশ্যমানতা প্রায় ৬ কিলোমিটার থাকবে বলে আশা করা হচ্ছে। এই হাই-ভোল্টেজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের জন্য বৃষ্টি একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অ্যাকুওয়েদারের মতে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৯৪%।

2/8
দুর্ভাগ্যবশত, ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব বা সুপার ৮ ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নির্ধারিত নেই। রিজার্ভ ডে শুধুমাত্র সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রাখা হয়েছে। এর মানে হল, যদি ১৫ ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে ম্যাচটি পরিত্যক্ত হবে এবং উভয় দলই এক পয়েন্ট করে পাবে।

3/8
কলকাতা : এত সাধ্য সাধনা যে ম্যাচের জন্য সেই ম্যাচে কি বৃষ্টিই শেষ হাসি হাসবে নাকি৷ কলম্বোতে রবিবার মেগা ব্লকবাস্টার ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷ কিন্তু সেই ম্যাচ ঘিরে বৃষ্টি কাঁটা৷ হঠাৎ এক পশলা বৃষ্টি নয়, দিনের বিভিন্ন সময়ে বারবার বৃষ্টির সম্ভাবনায় ম্যাচ থমকে যাওয়ার সম্ভাবনাও আছে কিনা৷ ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে একাধিক ওয়েদার পূর্বাভাস সংস্থা৷

4/8
ওয়েদার অ্যালার্ট আরও একধাপ এগিয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ওয়াশ আউটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না৷ যদি ওয়াশআউট হয় তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের এই খেলার পয়েন্ট ভাগ করে দেওয়া হবে৷ একে যেমন পয়েন্ট ভাগাভাগি হবে ঠিক তেমনিই যেহেতু গ্রুপ পর্বে কোনও রিজার্ভ ডে নেই তাই ফ্যানরা বহু আকাঙ্খার এই ম্যাচ দেখতে পাবেন না৷

5/8
শ্রীলঙ্কার হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে যার জেরেই বেশ ভাল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ন্যাচারাল হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার ইতিমধ্যেই ওয়ার্নিং বা অ্যালার্টও জারি করেছে৷

6/8
আবহওয়ার পূর্বাভাস অনুসারে বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ৷ ফলে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে৷

7/8
যদি বৃষ্টি সবসময়ের জন্যে নাও হয় তাহলেও ম্যাচের দৈর্ঘ্যে প্রভাব পড়বে৷ অর্থাৎ দুই ইনিংস ২০ ওভার করে নাও খেলার সময় পাওয়া যেতে পারে৷ পাশাপাশি বৃ্ষ্টি হলে পিচ ও আউটফিল্ডে প্রভাব পড়বে৷ প্রভাব পড়বে বোলিং স্কোয়াডে৷  যদি সকালের দিকে বারবার বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে স্পিনারদের ভূমিকা হবে মারাত্মক৷

8/8
পাশাপাশি ম্যাচের দৈর্ঘ্য কম হলে টসও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে৷ তবে গতকালের পর এখনও বৃষ্টি হয়নি কলম্বোতে৷ তবে দুপুর একটার পর শ্রীলঙ্কার পূর্ব ও দক্ষিণ দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷