আইপিএলের একমাত্র ক্রিকেটার ইনি, সব দলই বিড করেছিল, সবাই নিতে চেয়েছিল দলে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2025- প্রথম থেকেই আইপিএলে সিএসকে-র হয়ে খেলছেন ধোনি। তবে তাঁকে অনেক দল নিতে চেয়েছিল। ধোনি অবশ্য সেই সময় সিএসকে ছেড়ে অন্য দলে যেতে চাননি।
আজ থেকে শুরু আইপিএল ২০২৫। তবে কলকাতায় আকাশের যা অবস্থা তাতে আজ কেকেআর বনাম আরসিবি-র প্রথম ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকী বৃষ্টির জন্য পণ্ড হতে পারে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও। ভারতের ক্রিকেট উৎসব আইপিএল ২০০৮ সালে শুরু হয়েছিল। ওই বছরের আইপিএল নিলাম এখনও অনেকের মনে আছে হয়তো! আইপিএল এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ।
advertisement
advertisement
advertisement
আইপিএলের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স, নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাবের মতো দলগুলি তাদের প্রধান খেলোয়াড় হিসেবে কয়েকজনকে বেছে নেয়। তবে এই একজন ক্রিকেটারকে নিতে চেয়েছিল সব দল। সবাই বিড করেছিল তাঁর জন্য। কারণ তাঁর সাফল্যের ঝুলি ছিল পূর্ণ। তাঁকে দলে নেওয়া মানে শক্তিশালী হওয়া।
advertisement
advertisement







