ICC To Suspend... ছোটোখাটো কোনও শাস্তি নয়, পিসিবিকে একেবারে চুপ করিয়ে দেবে কি আইসিসি, একেবারে সাসপেন্ড করবে পাকিস্তানকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ICC To Suspend PAK From International Cricket? টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে মাঠে নামবে না বলে জানানোর পর, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি জরুরি সভা করবে যাতে পাকিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান নিয়ে নাটক চরমে চলেছে৷ ফের বড়সড় আপডেট সামনে এল৷ ছোটখাটো কোনও শাস্তি দিয়েই ছাড়বে না আইসিসি৷ ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে পাকিস্তান মাঠে খেলতে নামলে অস্বীকার করলে তাদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করার কথা রয়েছে আইসিসি বোর্ড সদস্যদের ভাবনায়৷
advertisement
প্রতিবেদন অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে মাঠে নামবে না বলে জানানোর পর, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি জরুরি সভা করবে যাতে পাকিস্তানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এখন ভারতের দিকে তীব্র আক্রমণ করেছেন। "ভারত আইসিসিকে হস্টেজ করে রেখেছে। ভারতের কারণে ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নয়। ব্যবসায়িক স্বার্থের জন্য খেলাধুলাকে বলি দেওয়া উচিত নয়," আসিফ বলেছেন।
advertisement
advertisement
আইসিসি এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ৷ হালকাভাবে হলেও পিসিবিকে সতর্কবার্তা দিয়েছে তা বুঝছে ওয়াকিবহাল মহল৷ এই সতর্কবার্তার পর পাকিস্তান কি শেষ পর্যন্ত ইউ-টার্ন নেবে? জানা গেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে কোনও অফিশিয়াল তথ্য প্রদান করেনি৷
advertisement
এই সতর্কবার্তা না মানলে বড়সড় চাপে পড়তে পারে পাকিস্তানে৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ডকিং, আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন না আসা, শীর্ষ সদস্য দেশগুলির পাকিস্তান খেলতে যেতে অস্বীকার করা এবং সর্বশেষ কিন্তু এর থেকে কিছুটা কম গুরুত্বপূর্ণ বিষয় হল - পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞার মতো অনেক নিষেধাজ্ঞা নেমে আসতে পারে শাস্তি হিসেবে৷
advertisement
advertisement
পাকিস্তান এদিকে আইসিসিকে সরকারিভাবে জানায়নি এই সিদ্ধান্তের কথা৷ পাক সরকার এই ঘোষণা করেছে৷ দীর্ঘ সময় ধরে পাকিস্তান হুমকি দিচ্ছিল- প্রথমে তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে গোটা টুর্নামেন্টই বয়কট করার ইঙ্গিত দিয়েছিল কিন্তু সেই সাহস তারা দেখাতে পারেনি৷ পরে সিদ্ধান্ত নেয় পাক সরকার অনুমতি দিলে তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে৷
advertisement
এদিকে আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘‘যদিও আইসিসি জাতীয় নীতির ক্ষেত্রে সরকারের ভূমিকাকে সম্মান করে, এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী খেলার স্বার্থে বা বিশ্বব্যাপী ভক্তদের কল্যাণের জন্য নয়, যার মধ্যে লক্ষ লক্ষ পাকিস্তানিও রয়েছে। আইসিসি আশা করে যে পিসিবি তার নিজের দেশে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে কারণ এটি বিশ্বব্যাপী ক্রিকেট ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলতে পারে, যে সিস্টেমের অংশ তারা নিজেও, ফলে সদস্য এবং সুবিধাভোগী তারাও।’’
advertisement







