Suryakumar Yadav: দলে ফেরার জন্য প্রস্তুত এই ক্রিকেটার, আমেরিকাকে হারানোর পরেই কী ঘোষণা সূর্যকুমারের?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav statement on Washington Sundar: ওয়াংখেড়েতে আমেরিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ভারত। তবে এই প্রত্যাশিত জয়ে ভারত যে ভাবে ব্যাট করল তা অপ্রত্যাশিত ছিল। সূর্যকুমার যাদব বাদে ব্যর্থ ভারতের ব্যাটিং।
advertisement
advertisement
ম্যাচের পরে চোট পাওয়া খেলোয়াড় ওয়াশিংটন সুন্দরকে নিয়েও একটা বড় আপডেট পাওয়া গিয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াশিংটন নামিবিয়ার সঙ্গে ম্যাচেই দলে যোগ দেবেন ৷ এর আগে বলা হচ্ছিল ওয়াশিংটন সুন্দর হয়তো টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে পারে ৷ কিন্তু ও দ্রুত ফিট হচ্ছে, যা টিম ইন্ডিয়ার জন্য অবশ্যই ভাল খবর ৷ (Photo: AP)
advertisement
এর পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে টপ অর্ডার-এর ব্যর্থতা আর মুম্বই-এর পিচ নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, “শুধু আমি-ই জানি আমি কতটা চাপের মধ্যে ছিলাম। যদিও আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি আর আমার নিজের ওপর বিশ্বাস ছিল যে যদি আমি শেষ পর্যন্ত খেলি তাহলে আমরা ভাল অবস্থায় পৌঁছাতে পারি। আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি তাই আমি জানতাম এখানে কিভাবে ব্যাটিং করতে হয়। কিউরেটর আর গ্রাউন্ডস্টাফ চেষ্টা করেছে কিন্তু অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা আরও ভাল ব্যাটিং করতে পারতাম। আজ এই শিক্ষা হয়েছে যে আমাদের পার্টনারশিপ গড়ে তোলার উপর মনোযোগ দিতে হবে।” (Photo: AP)
advertisement
advertisement
এদিক রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় দিন। আজও তিনটি ম্যাচ রয়েছে। খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। সকাল ১১টায় নিউজিল্যান্ড মুখোমুখি হবে আফগানিস্তানের। খেলা চেন্নাইয়ে। এরপর বিকেল ৩টে থেকে লড়াই ইংল্যান্ড এবং নেপালের। এই ম্যাচ হবে মুম্বইয়ে। সন্ধ্যা ৭টা থেকে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কা। তাদের সামনে আয়ারল্যান্ড। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিওহটস্টার অ্যাপে। (Photo: AP)







