advertisement

Ishan Kishan : এমন কামব্যাক করলেন, গোটা দেশ দেখল! ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে এখন ঈশান কিষাণের নাম, ঈশানের মুখে আবার 'একটাই নাম'

Last Updated:
Ishan Kishan : ২৭ বছরের ঈশান কিষাণ শনিবার ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের পর হঠাৎ হারিয়ে যাওয়া ঈশান আবার ২০২৬ টি২০ বিশ্বকাপের আগে ভেসে উঠলেন।
1/6
একটা সময় ‘মানসিক ক্লান্তি’র জন্য ছুটি চেয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড ব্যাপারটাকে ভাল চোখে দেখেনি। যদিও অনেকে মনে করেন, নিয়মিত সুযোগ না পেয়ে তিনি সাময়িক সরে দাঁড়াতে চেয়েছিলেন! তবে ঈষান কিষাণ এই নিয়ে কখনও মুখ খোলেননি।

2/6
এর পর ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক, তাঁকে দেখে, তাঁর পারফরম্যামন্স দেখে অবাক হয়েছে গোটা দেশ। টি২০ ক্রিকেটে তিনি এখন ভারতীয় দলের ভরসার আরেক নাম। তিনি ঈশান কিষাণ।

3/6
ঈশান কিশানের দুরন্ত ফর্ম সঞ্জু স্যামসনের দলে থাকা প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজে ইশান একের পর এক ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললেন। তিরুঅনন্তপুরমে ৪৩ বলে ঝকঝকে ১০৩ রান, রায়পুরে ৭৬ এবং গুয়াহাটিতে ২৮ রানের ইনিংস মিলিয়ে চার ম্যাচে তাঁর সংগ্রহ ২১৫ রান। একটি শতরান ও একটি অর্ধশতরান তাঁর আত্মবিশ্বাস ও ছন্দের স্পষ্ট প্রমাণ।

4/6
সেই ঈশানের কামব্যাক মন্ত্র কী? ঈশান নিজে একটা ঘটনার কথা বলেছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরের কোনও একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে গীতার একটি শ্লোক দেখেন তিনি। বাবা প্রণব পাণ্ডের কাছে সেই শ্লোকের অর্থ জানতে চান ঈশান। উত্তর জানার পর ক্রমশ আকৃষ্ট হন ভগবদ্‌গীতার প্রতি। তারপর থেকে খেলার বাইরে গীতা হয়ে ওঠে তাঁর সর্বক্ষণের সঙ্গী। একের পর বাণীই তাঁকে লড়াইয়ে অনুপ্রেরণা জোগায় বলেও জানান ভারতীয় ব্যাটার।

5/6
‘অবাধ্য’ ঈশানকে একটা সময় শাস্তির মুখেও পড়কে হয়েছিল। তবে সেসব অতীত। তার পর থেকে তিনি যা কামব্যাক করেছেন, তা তো গোটা দেশ দেখল। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ১০ ম্যাচে ৫১৭ রান করেন। তার পর ভারতীয় দলে কামব্যাক।

6/6
২৭ বছরের ঈশান কিষাণ শনিবার ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের পর হঠাৎ হারিয়ে যাওয়া ঈশান আবার ২০২৬ টি২০ বিশ্বকাপের আগে ভেসে উঠলেন। এমনকী তিনি এখন প্রথম একাদশে খেলার বড় দাবিদার।