WPL 2026 Final RCB Vs DC: চতুর্থবারেও স্বপ্ন অধরা দিল্লির! স্মৃতি-জর্জিয়ার ব্যাটিং দাপটে দ্বিতীয়বার ডব্লুউপিএল চ্যাম্পিয়ন আরসিবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WPL 2026 Final RCB Vs DC: চতুর্থবার ফাইনাল খেলেও ভাগ্য সাথ দিল না দিল্লি ক্যাপিটালস। বড় টার্গেট দিয়েও বোলারদের ব্যর্থতায় ডুবতে হল জেমাইমা রড্রিগেসের দলকে। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে স্মৃতি মন্ধনা ও জর্জিয়া ভলের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল আরসিবি।
advertisement
advertisement
advertisement
advertisement
৫৪ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন জর্জিয়া। এরপরই বদলে যায় ম্যাচের রং। পার্টনারশিপ ভাঙতেই পরপর উইকেট পড়ে। রিচা ঘোষ ৬ ও স্মৃতি মন্ধনা ৪১ বলে ৮৭ রানের ইনিংস খেলে আউট হন। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। পরপর দুটি চার মেরে আরসিবিকে চ্যাম্পিয়ন করেন রাধা যাদব। ৬ উইকেটে জয় পেল বেঙ্গালুরু।






