advertisement

Bcci Central Contract : ভারতীয় ক্রিকেট থেকে মুছে গেল মহম্মদ শামির নাম! বোর্ডের কঠিন সিদ্ধান্ত, বাংলার পেসারের জীবনে ভয়ঙ্কর দুঃসময়

Last Updated:
Bcci Central Contract : ভারতের হয়ে মহম্মদ শামি শেষ ম্যাচ খেলেছিলেন গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার পর থেকে শুধুই বঞ্চনা। রনজি হোক বা সৈয়দ মুস্তাক আলি, নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে জায়গা হচ্ছে না।
1/6
মহম্মদ শামির জন্য ভারতীয় দলের দরজা একেবারেই বন্ধ হয়ে গেল! বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে একেবারে বাদ পড়লেন মহম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে জায়গা হচ্ছে না। এবার বার্ষিক চুক্তি থেকেও বাদ।

2/6
এর আগের মরশুমে বোর্ডের চুক্তির বি ক্যাটাগরিতে ছিলেন শামি। এবার সরাসরি বাদ পড়লেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী। রনজি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে কল্যাণীতে উপস্থিত ছিলেন নির্বাচক আরপি সিং। চতুর্থ দিনের শেষে শামির সঙ্গে কথাও বলেন তিনি। যদিও রাতের দিকে বোর্ডের পাঠানো মেইল থেকে জানা যায়, বোর্ডের কোনওরকম চুক্তিতেই নেই তারকা পেসার।

3/6
অক্টোবর ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নতুন চুক্তি ঘোষণা করা হয়েছে। তিরিশ জন ক্রিকেটারকে বোর্ডের বার্ষিক চুক্তিতে রাখা হয়েছে। সেই তালিকায় মহম্মদ শামির নাম নেই।

4/6
ভারতের হয়ে মহম্মদ শামি শেষ ম্যাচ খেলেছিলেন গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার পর থেকে শুধুই বঞ্চনা। রনজি হোক বা সৈয়দ মুস্তাক আলি, নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে জায়গা হচ্ছে না।

5/6
এবার ভারতীয় ক্রিকেট থেকেই কার্যত মুছে গেল শামির নাম। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বাংলা থেকে শুধুই রয়েছে আকাশ দীপের নাম। আকাশকে রাখা হয়েছে সি গ্রুপে।

6/6
সোমবার রনজির কোয়ার্টার ফাইনালে দ্রুত হাফ সেঞ্চুরি করেন শামি। বলের পাশাপাশি ব্যাট হাতেও পারফর্ম করে চলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর দুরন্ত পারফরম্য়ান্স নজরে পড়ছে না জাতীয় নির্বাচকদের।