advertisement

West Bengal Weather Update: ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ৭টি জেলায়

Last Updated:
দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ছয় জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায়। সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়বে উত্তরবঙ্গে।
1/5
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের ছয় জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টায়। সেই সঙ্গে উত্তর-পূর্ব ভারতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। যার প্রভাব পড়বে উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

2/5
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

3/5
আজ, শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। আগামিকাল, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ জেলায়। উইকেন্ডে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। ওয়াইড স্প্রেইড রেইন সব জেলাতেই হবে।

4/5
কলকাতায় আজ, শুক্রবার বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টি বাড়তে পারে।

5/5
আজ, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.৯ মিলিমিটার।