Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিরাট বদল আবহাওয়ায়! ফিরেছে শীত, বৃষ্টি হবে কি?
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নতুন করে পশ্চিম পশ্চিমী ঝঞ্ঝা, প্রবেশ করায় আবহাওয়ার মানচিত্র অনেকটাই বদলে যাবে। চলতি মাসের ১৭ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে বিভিন্ন রাজ্যে।
advertisement
advertisement
advertisement
দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই অনেকটাই কিছুটা কমেছে তাপমাত্রা। রাতের দিকে তাপমাত্রার পারদ নিম্নমুখী। জেলায় জেলায় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নেমেছে। রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। সোমবার থেকেই দক্ষিণা বাতাসে পারদ উর্ধ্বমুখী হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও সোমবার থেকে আবহাওয়া বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘন্টা দিঘার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি শনিবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
advertisement
advertisement









