Weather Update: বাংলার কাছেই মৌসুমী অক্ষরেখা! বহাল রইল বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে? কোন জেলায় উঠতে পারে ঝড়? আবহাওয়ার বড় আপডেট জানুন
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Ankita Tripathi
Last Updated:
Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া এইসব জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে। ভিজবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া এই সব জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। জেলা পুরুলিয়াতে বৃষ্টি বহাল থাকছে আপাতত। মৌসুমী অক্ষরেখা বাংলার আরও কাছে। ওড়িশার চাঁদবালি হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি








