advertisement

'চখা আঁখি সবু দেখুচি!' উড়িয়া ভাষায় তৃণমূলকে কী বোঝালেন শুভেন্দু?

Last Updated:
1/7
'চখা আঁখি সবু দেখুচি!' নিজের পুরোন দল তৃণমূল কংগ্রেসকে সতর্ক করতে এবার উড়িয়া ভাষাকে বেছে নিলেন শুভেন্দু অধিকারী৷ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, তিনি সব দেখছেন! প্রভু জগন্নাথ দেবের কথা সঙ্গে তুলনা টেনে এমনই মন্তব্য করেন শুভেন্দু৷ (Info-Sujit Bhowmik)

2/7
এ দিন নিজের সহায়তা কেন্দ্রে হামলার প্রতিবাদে নন্দীগ্রামে মৌন মিছিল করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ মৌন মিছিলের শেষে পথসভা থেকেই নিজের পুরোন দলকে সতর্ক করে দেন শুভেন্দু৷ পুলিশকে তিন দিন সময় দিয়ে বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আদালতের দ্বারস্থ হবেন তিনি৷ (Info-Sujit Bhowmik)

3/7
বক্তব্যের শেষ দিকে শুভেন্দু বলেন, জরুরি কাজে তাঁকে কলকাতায় যেতে হবে৷ কিন্তু তাঁর নজর নন্দীগ্রাম সর্বত্র রয়েছে৷ শুভেন্দু বলেন, 'প্রভু জগন্নাথের মতো চখা আঁখি সবু দেখুচি৷ নজরে আমার সব আছে৷ তিন দিন সময় দিলাম, নাহলে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতে যাব৷ আমি ছাড়ার লোক নেই৷'(Info-Sujit Bhowmik)

4/7
ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় টুকটাক ওড়িয়া ভাষার ব্যবহার করেই থাকেন স্থানীয়রা৷ শুভেন্দু নিজে যে শহরে বেড়ে উঠেছেন, সেই কাঁথিতেও ওড়িয়ার প্রচলন যথেষ্ট৷ ঘনিষ্ঠ বৃত্তে শুভেন্দুও মাঝেমধ্যে ওড়িয়া ভাষার ব্যবহার করেন৷ তবে শুভেন্দুর থেকেও তাঁর বাবা শিশির অধিকারী ওড়িয়াতে বেশি স্বচ্ছন্দ৷ (Info-Sujit Bhowmik)

5/7
 শুভেন্দু ঘনিষ্ঠরা বলছেন, তৃণমূলে থাকাকালীন বা বিজেপি-তে আসার পরও বিরোধী শিবিরের অবাস্তব কোনও দাবি শুনলে নিজের পছন্দের একটি উড়িয়া বাক্য 'মিছা কউ মনকে পাও' বলতে শোনা যায় শুভেন্দুকে৷ যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, মনকে মিথ্যে সান্ত্বনা দেওয়া৷(Info-Sujit Bhowmik)

6/7
এ দিনও গরু পাচার, কয়লা পাচার কাণ্ডের তদন্তের কথা বলতে গিয়ে তোলাবাজ ভাইপো-র প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, 'আজ সকাল থেকে কয়লা পাচার কাণ্ডে ১২ জায়গায় ইডি-র তল্লাশি চলছে৷ গণেশ বাগাড়িয়া ঘরে ঢুকে গিয়েছে৷ এর পর বিনয় মিশ্র, বড় যুবনেতা৷ আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো!'(Info-Sujit Bhowmik)

7/7
শুভেন্দু এ দিনও দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছেই৷ পুরুলিয়া, বাঁকুড়ায় তৃণমূল খাতা খুলতে পারবে না বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী৷ পুরোন দলকে হুঁশিয়ারি দিয়ে তাঁর দাবি, সুদে-আসলে সব মিটিয়ে দেবেন৷ (Info-Sujit Bhowmik)