advertisement

Tarapith Mandir| Kaushiki Amavasya|| কৌশিকী অমাবস্যায় সকাল থেকে তারাপীঠে চলছে বিশেষ যজ্ঞ-পুজো, দেখুন মন্দিরে ছবি...

Last Updated:
Kaushiki Amavasya Special Puja in Tarapith Temple: আজ কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার আলাদা গুরুত্ব থাকায় প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে।
1/6
*আজ কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার আলাদা গুরুত্ব থাকায় প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে থাকে। তবে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে গত বছরের মতো এই বছরও ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারাপীঠ মন্দিরে। প্রতিবেদন ও ছবিঃ সুপ্রতীম সরকার।

2/6
*কৌশিকী অমাবস্যার আগে বীরভূম জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, কৌশিকী অমাবস্যায় টানা ৬ দিন সাধারণ ভক্তদের জন্য বন্ধ রাখা হবে তারাপীঠ মন্দিরে। তবে রীতিনীতি মেনে চলবে তারাপীঠে মায়ের পুজো। আর সেই পুজো ইতিমধ্যেই কৌশিকী অমাবস্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে।

3/6
*কথিত আছে এই দিন সাধক বামাক্ষ্যাপা শ্মশানে তারা মায়ের সাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। সেই থেকেই এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য আলাদা রূপ নিয়েছে। পাশাপাশি অন্যান্য জায়গায় তুলনায় তারাপীঠে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য আলাদা বলেই গণ্য হয়ে আসছে। ছবিঃ সংগৃহীত।

4/6
*এ দিন সকালে সকালেই মায়ের স্নান শেষে মায়ের পুজো শুরু করা হয়েছে। দিনভর রয়েছে বিশেষ পূজা এবং দুপুরে রয়েছে মায়ের অন্নভোগ। তারপর কিছুক্ষণের জন্য মাকে বিশ্রাম দেওয়া হবে এবং সন্ধ্যায় হবে সন্ধারতি। এ ছাড়াও হবে হোম যজ্ঞ এবং অন্যান্য আচার অনুষ্ঠান। তবে কেবলমাত্র সংক্রমনের কথা মাথায় রেখে ভক্তদের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। ছবিঃ সংগৃহীত।

5/6
*অন্যদিকে, তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে মায়ের পুজো অর্চনার যাতে অন্যান্য দেখতে পান তার জন্য একটি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। সেই জায়ান্ট স্ক্রিনের মধ্য দিয়ে মায়ের পুজো টেলিকাস্ট করা হচ্ছে সকাল থেকেই। তবে ভক্তশূন্য কৌশিকী অমাবস্যার খাঁ খাঁ করছে তারাপীঠ। ছবিঃ সংগৃহীত।

6/6
*তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ কানিয়েছে, তারাপীঠে অন্যান্য বছর এই দিনে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। কিন্তু গত বছর থেকে করোনার জন্য ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সর্বসাধারণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া নিয়েছে মন্দির কমিটি। জেলা প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ীদের যৌথ আলোচনায় সর্বসম্মতিক্রমে। এমতাবস্থায় ভক্তদের আগমন না হওয়ার কারণে তারাপীঠ মন্দির চত্বর খাঁ খাঁ করলেও আমজনতার সুরক্ষার দিক থেকে বিচার রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত।