Poornam Kumar Sahw Wants To Go To Border: যখনই সীমান্তে ডাক পড়বে তখনই... ঘরে ফিরে বীর বিএসএফ জওয়ান পূর্ণমের মুখে দেশের ডিউটির কথা
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Poornam Kumar Sahu Wants To Go To Border: আপাতত কুড়ি দিনের ছুটি তবে আবারও ডাক পড়লে সীমান্তে যেতে প্রস্তুত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ
হুগলি: বর্ডার পেরিয়ে পাকিস্তানে ঢুকে পরে বন্দি হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। তার ঠিক একমাস পরে অবশেষে নিজের বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান। তাঁর বাড়ি ফেরা নিয়ে একেবারে উৎসবের মেজাজ রিষড়ায়। হুডখোলা গাড়িতে চাপিয়ে গোটা শহর পরিভ্রমন করে অবশেষে বাড়িতে পরিবার-পরিজনদের কাছে পৌঁছালেন পূর্ণম। আর ঘরে ফিরে পূর্ণম বললেন, ‘‘ভারতে আমার দ্বিতীয় জন্ম হল। আমরা দেশের সীমানায় দাঁড়িয়ে থাকি, তাই ভয় পাই না।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমরা ভয় পেলে দেশের মানুষকে সুরক্ষা দেব কি করে।’’ ভারতের একজন সশস্ত্র সৈনিক পাকিস্তানের মত দেশে বর্ডার পেরিয়ে ঢুকে পড়লে তার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। পূর্নম সাউ ফিরোজপুরে পাক ভূখন্ডে ঢুকে পড়ায় তাঁকে বন্দি করে পাক রেঞ্জার্স। তাঁর পরিবার সেই দুশ্চিন্তাতেই ছিল। ২২ দিনের বন্দিদশা কাটিয়ে দশ দিন আগে দেশে ফিরেছিলেন বিএসএফ জওয়ান।
advertisement
advertisement
advertisement








