IMD Latest Weather Update: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বহু জেলায় প্রবল বৃষ্টি! সঙ্গে কালবৈশাখী, বজ্রপাতে ফালাফালা হবে আকাশ
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
IMD Latest Weather Update: ২০ থেকে ২৩ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে।
advertisement
২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই চার জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা।
advertisement
advertisement
advertisement







