advertisement

Hilsa: অবিকল যেন ইলিশ...! দিঘায় এসে হুড়মুড়িয়ে ওটা কী মাছ কিনছেন পর্যটকরা? আঁতকে উঠবেন নাম শুনলে

Last Updated:
Hilsa: দিঘায় ইলিশের নামে দ্দেদার বিকোচ্ছে আরব সাগরের খয়রা। অসাধু ব্যবসায়ীর চ্ক্করে পড়ে ঠকছেন দিঘায় আসা পর্যটকেরা। 
1/14
সমুদ্রের মতো দিঘার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইলিশও। দিঘা আসবেন অথচ ইলিশ খাবেন না, এমনটা ভাবাই যায় না। আর সেই ইলিশ কিনেই ডাহা ঠকে যাচ্ছেন পর্যটকেরা। ইলিশের নামে ও দামে আরব সাগরের খয়রা বিক্রির জোচ্চুরি দেদার চলছে দিঘায়।

2/14
দেখতে অবিকল ইলিশের মত! চকচকে রুপালী গায়ের রং, পেটটাও চওড়া। বরফকুচি বিছানো শালপাতার ওপর পাশাপাশি দুটি মাছ রেখে দিলে খুব কম লোকই ধরতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল ইলিশ।

3/14
তাই রমরমিয়ে চলছে নকল মাছ বিক্রি। তাও আবার সামুদ্রিক মাছের স্বর্গ দিঘা মোহনায়! দিঘা মোহনার কাছে ইলিশের বদলে পর্যটকদের গুছিয়ে দেওয়া হচ্ছে ইলিশের দামে আরব সাগরের খয়রা ইলিশ।

4/14
দিঘা মোহনা মাছ বিপণন কেন্দ্র পূর্ব ভারতের সর্ববৃহৎ সামুদ্রিক মাছের নিলাম কেন্দ্র। রোজ চলে কোটি কোটি টাকার মাছের কেনাবেচা। মোহনার কোলে ভোরের সূর্যোদয় দেখতে এসে মৎস্য নিলাম কেন্দ্রে ভিড় জমান পর্যটকেরা।

5/14
চোখের সামনে টাটকা মাছ দেখার পর স্বাদ গ্রহণের লোভ সম্বরণ করতে পারেন না অনেকেই। কিন্তু নিলাম কেন্দ্রে মূলত পাইকারি মাছের কারবার চলে। খুচরো দু'এক কেজি মাছ কেনার সুযোগ নেই সেখানে।

6/14
পর্যটকদের এই চাহিদাকে পুঁজি করে মৎস্য নিলাম কেন্দ্রের অদূরে মোহনার তীর । সেখানেই গ্রোয়িং বাঁধ চত্বরে মাছের দোকান খুলে বসেছেন কিছু মানুষ। তাঁদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে লোক ঠকানোর।

7/14
দিঘার ইলিশের নাম করে চড়া দামে আরব সাগরের সস্তার খয়রা মাছ গছিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের। ইলিশের মতো দেখতে হওয়ায় ইলিশের নামে ও দামে পর্যটকরা কিনছে এই আরব সাগরের খয়রা।

8/14
বঙ্গোপসাগরের খয়রা আকারে ছোট। সে মাছ সহজেই চেনা যায়। কিন্তু আরব সাগরের খয়রা মাছ তুলনায় অনেকটাই বড়, আবার হুবহু ইলিশের মতো দেখতে। ফলে বিভ্রান্তি বাড়ছে।

9/14
অন্যদিকে জোগানে টান থাকা সত্বেও ইলিশের চাহিদা তুঙ্গে থাকায় দ্বিধাহীন ভাবেই লোক ঠকিয়ে চলেছেন মাছের কারবারিরা। দিঘার ইলিশের দামেই বিক্রি করছেন খয়রা।

10/14
এভাবে মাছ কিনে ঠকে যাওয়া প্রায় সকলেরই একই কথা। তাঁরা বলছেন,' কেনার আগে কিছুই বোঝা যায় না, মুখে দেওয়ার পর বোঝা যায় ঠকে গিয়েছি। একেবারেই বিস্বাদ। ইলিশের কোনও গন্ধ নেই।' বললেন মেদিনীপুরের বাসিন্দা স্বরূপ নিয়োগী।

11/14
কয়েকদিন আগে সূর্যোদয় দেখতে গিয়ে ঢুকে পড়েছিলেন দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। তিনি বলেন, 'পরের পর আড়ত ঘুরেছি। কিন্তু সেভাবে কোথাও ইলিশ দেখতে পাইনি। অথচ মোহনা তীরের ওই দোকানগুলিতে দেদার বিকোচ্ছে ইলিশ।'

12/14
মেদিনীপুরের বাসিন্দা স্বরূপ নিয়োগীর কথায়, "এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ১৩০০ টাকার ওপর। তবে আমি ঠকিনি। স্থানীয় এক আত্মীয় সঙ্গে থাকায় নিজে থেকেই খয়রার কথা স্বীকার করে নেন দোকানি। শেষমেশ ফ্রিজে রাখা দিঘার ইলিশ বের করে দেন আমাদের।"

13/14
ইলিশ নিয়ে জোচ্চুরি রুখতে প্রয়োজনীয় পদক্ষপে গ্রহণের কথা জানিয়েছেন কাঁথির সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত কুমার প্রধান। তিনি বলেন, 'খয়রা ইলিশ প্রজাতির হলেও ইলিশের মতো তার স্বাদ-গন্ধ নেই। বঙ্গোপসাগরের তুলনায় আরব সাগরের খয়রা আয়তনে অনেকটাই বড়। ফলে সহজে ইলিশের সঙ্গে তার পার্থক্য করা যায় না।'

14/14
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর বলেন, 'বিষয়টি কানে এলেও এ ব্যাপারে লিখিত কোনও অভিযোগ আমাদের কাছে জমা পড়েনি। খয়রা মাছ বিক্রিতে নিষেধ নেই। কিন্তু ইলিশের নামে এবং দামে খয়রা বিক্রি করাটা চূড়ান্ত অপরাধের। এ ব্যাপারে সংস্থাগতভাবে খোঁজ নেব।' দিঘায় ইলিশের নামে ও দামে আরব সাগরের খয়রা বিক্রি হচ্ছে বলে জানান বেশ কিছু মাছ ব্যবসায়ীরাও।