Bankura News: ভাঙা দেওয়াল বেয়ে নেমেছে বট অশ্বত্থের ঝুরি, দর্শকদের ভিড়ে ভরে থাকা অতীতের সিনেমা হল আজ ভগ্নস্তূপ
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Bankura News: বিরাট সুবিশাল সুন্দর সিনেমা হল গুলির আনাচে কানাচে জনেমচে আগাছা, রূপান্তরিত হয়েছে কমিউনিটি ডাস্টবিনে। সেকালের সিনেমাহল একালের আড্ডা খানা হয়ে গেছে। তবে সংস্কৃতি জগতের বহু মানুষ নব্বইয়ের দশকের সেই উন্মাদনাটা মিস করছেন।
উৎসবের মরশুম শুরু হতে চলছে, এদিকে বাঁকুড়ার মানুষ সিনেমা দেখতে পারি দিচ্ছেন অন্য জেলায়। দুর্ভাগ্যজনক এক চিত্র। তাহলে কি সত্যিই বাঁকুড়া জেলা প্রান্তিক? প্রশ্ন তুলছেন অনেকেই। বাঁকুড়া জেলায় সিনেমা হলের অভাব যথেষ্ট স্পষ্ট। গোটা শহর জুড়ে ছিল তিনটি এবং শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর ওপারে ছিল দুটি সিনেমা হল বা প্রেক্ষাগৃহ। কুসুম, বিশ্বকর্মা, বীণাপাণি, চণ্ডীদাস এবং শিবানী। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
এক সময় বাঁকুড়ার মানুষে সিনেমা দেখার রমরমা ছিল চোখে পড়ার মত। কখনও এক মাস, আবার কখনও দু'মাস করে চলত এক একটি সিনেমা। তবে এক একটি সিনেমা হল চালান সময়ের সঙ্গে সঙ্গে কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছিল। প্রেক্ষাগৃহ পিছু গড়ে প্রায় ১৪ জন করে কর্মী রেখে ব্যাবসায় মন্দার মুখে পড়েন সিনেমা হলের মালিকেরা, সেই কারণে হাতে মুঠো ফোন এবং ও টি টি প্লাটফর্ম এর দৌরাত্ম বাড়তেই যেন বাঁকুড়ায় এই পাঁচটি সিনেমা হলের ভবিষ্যতের কবর খুঁড়ে ফেলা হয়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
কোনটা ১০ বছর আবার কোনোটা ২০ বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিরাট সুবিশাল সুন্দর সিনেমা হল গুলির আনাচে কানাচে জনেমচে আগাছা, রূপান্তরিত হয়েছে কমিউনিটি ডাস্টবিনে। সেকালের সিনেমাহল একালের আড্ডা খানা হয়ে গেছে। তবে সংস্কৃতি জগতের বহু মানুষ নব্বইয়ের দশকের সেই উন্মাদনাটা মিস করছেন। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
বাঁকুড়ার বাসিন্দাদের একাংশের মতে, "তখনকার দিনে সিনেমা দেখার আনন্দটা অন্য রকম ছিল, ব্যালকনিতে বসে পরিবার এবং আরও বহু মানুষের সঙ্গে একটি ছবি উপভোগ করার উন্মাদনা অন্যরকম। সেই উন্মাদনাটা এখন আর পাওয়ার উপায় নেই। বাঁকুড়াবাসী হিসেবে আমাদের একটাই চাহিদা যে বাঁকুড়ায় একটি ভালো রুচিসম্মত প্রেক্ষাগৃহ হোক যেখানে বাঁকুড়া যুবসমাজ থেকে শুরু করে সকল বয়সের ব্যক্তিরা বসে উপভোগ করতে পারে।"
advertisement
advertisement
সিনেমা হলে আগে যাঁরা কাজ করেছেন তাঁদের মতে, "সিনেমা এক ধরনের লোকশিক্ষা, সিনেমা বন্ধ হলে সমাজের চিন্তাধারা প্রসারিত হবে না। সেই কারণেই বাঁকুড়ায় সিনেমা হল চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাঁকুড়া তেই নয়, গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মাত্র বারোটি সিনেমা হল চালু রয়েছে যেগুলি বড় মাল্টিপ্লেক্স নয়।"







