Suri Bus Stand History: সিউড়ির গর্ব! ভুতুবাবুর বাসস্ট্যান্ড কীভাবে বদলে গেল নেতাজি সুভাষ বাসস্ট্যান্ডে? জানুন অজানা ইতিহাস
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
ভুতু বাবুর ব্যক্তিগত গ্যারেজ থেকে রাজ্যপালের উদ্বোধনে নেতাজি সুভাষ বাস টার্মিনাস, বীরভূমের প্রথম সরকারি জমিতে গড়ে ওঠা বাসস্ট্যান্ডের অজানা ইতিহাস
advertisement
সরকারি উদ্যোগের বহু আগে সিউড়িতে বাস পরিষেবা চালু করেছিলেন ভুতু বাবু। তাঁর নিজস্ব উদ্যোগে তৈরি হয়েছিল 'ভুতু বাবুর বাসস্ট্যান্ড'। এখান থেকেই সিউড়ি ও সাঁইথিয়া, সিউড়ি-আহমেদপুর ও সিউড়ি-দুবরাজপুর রুটে তাঁর নিজের বাস চলত। ইংল্যান্ডের তৈরি বেডফোর্ড ইঞ্জিনচালিত এই বাসগুলো পেট্রোলে চলত এবং তাঁর নিজস্ব পেট্রোল পাম্পও ছিল। তখন দুমকা থেকে আসা বাস (ভায়া আসানবনি) থামত মসজিদ মোড়ে।
advertisement
advertisement
advertisement








