advertisement

Knowledge Story: অবিশ্বাস্য স্মৃতিশক্তি, প্রখর বুদ্ধি, বাঘের হাত থেকে অন্য পশুদের রক্ষা করে গাধা... বলুন তো, তবুও কেন 'বোকা'দের গাধা বলা হয়? পড়ুন

Last Updated:
বোকা অথবা কেউ কোনও কাজ না পারলে আমরা তাঁকে গাধা বলে থাকি! বোকা অর্থেও গাধা শব্দটি ব্যবহার করা হয়! মোদ্যা কথায় ‘গাধা’ শব্দটা আমরা বেশি ব্যবহার করি নেতিবাচক অর্থে! কিন্তু গবেষণা বলছে, গাধা কিন্তু মোটেও বোকা নয়! আর পাঁচটা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান
1/10

2/10
যখন কোনও ব্যক্তি হাস্যকর বা মূর্খামিতে ভরা কিছু করে, তখন তাকে গাধার সঙ্গে তুলনা করা হয়। গাধা মাল বহন করে। পাহাড়ে অঞ্চলে যেখানে হেঁটে যাওয়া খুবই কঠিন, সেখানেও গাধারা মাল বহন করে। এত পরিশ্রমী ও সমস্ত গুণ থাকা সত্ত্বেও মানুষ যখন বোকামির পরিচয় দেয় তখন তাকে গাধার সঙ্গে তুলনা করা হয়।

3/10
আসলে গাধার প্রকৃতি খুবই সহজ ও সরল। গাধা বুদ্ধিমান এবং গাধার প্রচুর জেদ। এই কারণেই তারা ভারী ভারী মাল বহন করে এবং তাদের দিয়ে সহজে কাজ করিয়ে নেয় মানুষেরা। গাধা যে-কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। অন্যান্য প্রাণীদের তুলনায় গাধারা মানুষের জন্য বেশি কাজ করে এবং তাদের অনেক বেশি সহনশক্তি।

4/10
এত কিছু পরও গাধাকে বোকা বলা হয় কারণ সে সৎ ও পরিশ্রমী। গাধা চতুরতা জানেনা, তাই সে অন্যান্য প্রাণীর চেয়ে বেশি কাজ করে। গাধাকে মারধর করা হলেও সে মালবহন করে। প্রতিবাদ করে না। অর্থাৎ সে নিজের কথা নয়, শুধুই মনিবের কথা ভাবে। সম্ভবত এই কারণেই গাধাকে বোকা মনে করা হয়।

5/10
গাধার অবিশ্বাস্য স্মৃতিশক্তি। ২৫ বছর আগে দেখা এলাকা, এমনকি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজেই চিনতে পারে। পাশাপাশি, গাধা প্রচণ্ড জেদি, আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রাখে। গাধাকে ভয় দেখিয়ে বা জোর করে কোনও কাজ করিয়ে নেওয়া যায় না। খুব কঠিন ব্যাপার।

6/10
কোনও ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না। এরা প্রখর কৌতূহলী। গাধার চিন্তাধারা ঘোড়ার থেকে স্বাধীন। একটি গাধা মরু পরিবেশে ৬০ মাইল দূরে থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে। ঘোড়ার থেকে তাদের আছে অনেক বড় কান, যা তাদের শরীর শীতল রাখে।

7/10
গাধা নেকড়ে,বাঘ বা অন্য বন্য জন্তুদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করে বিশেষ সংকেত দিয়ে। গাধা গবাদি পশু, ভেড়া এবং ছাগলকে পাহারা দেয়।

8/10
মিশরে ঐতিহ্যবাহী স্থাপত্যগুলির অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে। গ্রিসে সংকীর্ণ পথের ওপর কাজ করার জন্যও গাধা ব্যবহার করা হয়। রোমান আর্মিরা গাধাকে কৃশিপালিত ও পণ্য বহনকারী প্রাণী হিসেবে ব্যবহার করত। রাজস্থান ও জয়পুরে অন্যতম বাহন গাধা। দুর্গম পাহাড়ি এলাকায় জিনিসপত্র নিয়ে নিয়ে এরা সহজে চলাফেরা করতে পারে।

9/10
বহু অঞ্চলে প্রতিবন্ধীদের সঙ্গে গাধাদের রাখা হয়। তারা তাদের সঙ্গ দেয়। গাধাদের সঙ্গে সময় কাটালে মানসিকভাবে অনেক সুস্থবোধ করে! অসুস্থ ঘোড়াদের সঙ্গীও কিন্তু গাধা! কোনো আহত বা অসুস্থ ঘোড়াকে রাখা হয় গাধার সঙ্গে!

10/10
একটা ঘোড়া থেকে একটি গাধা খুব বেশি পরিছন্ন প্রাণী। তাদের প্রশিক্ষণ দেওয়া খুবই সহজ। প্রশিক্ষণের ক্ষেত্রে তারা খুবই কম সময় নেয়।