GK Q and A: বাদুড়ের আছে পাখির মতো ডানা, উড়তেও পারে, তবে কি বাদুড় পাখি? নাকি পশু? সঠিক উত্তরটায় চমকাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পৃথিবীর অদ্ভুতুড়ে প্রাণীদের অন্যতম বাদুড়। স্তন্যপায়ী প্রাণী, কিন্তু এদের ডানা আছে মানে উড়তে পারে। আছে খরগোশের মতো বড় বড় দুটো কান আর ছাতার মতো দেখতে অদ্ভুত দুটো পাখনা। আছে বড় বড় দুটো চোখ কিন্তু ভালমতো দেখতে পায় না
advertisement
advertisement
advertisement
পথ চলতে বা খাবার চিনে নিতে বাদুড় শব্দোত্তর বা শ্রবণোত্তর শব্দতরঙ্গ ব্যবহার করে। চলার সময় বাদুড় মুখ দিয়ে ক্রমাগত শব্দোত্তর তরঙ্গের শব্দ তৈরি করে বাতাসে ছড়িয়ে দেয়। সেই শব্দ ঘরবাড়ি, গাছপালা বা পাহাড়-পর্বতে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে বাদুড়ের কানে। সেই প্রতিধ্বনির ফিরে আসার সময় ও প্রকৃতি থেকে বাদুড় আশেপাশের সম্ভাব্য বাধা সম্পর্কে ধারণা করে নেয়।
advertisement
advertisement
advertisement








