advertisement

Rainfall Alert IMD: আগামী ৪৮ ঘণ্টা ঝড়-জল-বাজ কাঁপাবে ৫ জেলা...! উত্তরে আবহাওয়ার তোলপাড়! কেমন থাকবে দক্ষিণবঙ্গ? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
Rainfall Alert IMD: 'এই' ৫ জেলায় ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি! বুধবার পর্যন্ত আবহাওয়ার বিরাট ভোলবদল। কী হতে চলেছে? দেখে নিন হাওয়া অফিসের চমকে দেওয়া সতর্কতা।
1/11
বুধবার পর্যন্ত আবহাওয়ার বিরাট ভোলবদল। পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত বদলে দেবে আবহাওয়ার খেলা।  কী হতে চলেছে? দেখে নিন হাওয়া অফিসের চমকে দেওয়া সতর্কতা।

2/11
সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত।

3/11
মঙ্গলবার হিমালয় সংলগ্ন উত্তরের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।

4/11
রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে ঝড়-বৃষ্টির কারণে। সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে।

5/11
বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি , কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

6/11
ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অপেক্ষাকৃত বাড়তে পারে।

7/11
অন্যদিকে, আগামী ২-৩ ঘণ্টায় বাঁকুড়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

8/11
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।

9/11
এর পাশাপাশি আগামী ২-৩ ঘণ্টায় পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।

10/11
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কম।

11/11
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ০.৫ মিলিমিটার।