North Bengal Weather Forecast: ফের নিম্নচাপের ভ্রুকুটি, বৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গ, কী হতে চলেছে উত্তরবঙ্গে? জানুন আবহাওয়ার মেগা আপডেট
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Madhab Das
Last Updated:
নতুন করে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের কারণে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভারি থেকে অতিভারি বৃষ্টির মুখোমুখি হতে পারে। এখন প্রশ্ন হল কী হবে উত্তরবঙ্গে?
advertisement
advertisement
advertisement
পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় স্থান বিশেষে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। মঙ্গলবারের পাশাপাশি বুধবারও একই রকম পরিস্থিতি দেখা যাবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এই সকল জেলায় আচমকা আবহাওয়ায় পরিবর্তন আসবে বলেই পূর্বাভাস।
advertisement
অন্যদিকে মঙ্গলবার শিলিগুড়ির আকাশ পরিষ্কার থাকলেও হালকা মেঘের আনাগোনা রয়েছে। দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙে হালকা কুয়াশা থাকার পাশাপাশি আংশিক মেঘলা আকাশ ও হালকা রোদের দেখা মিলবে। আবহাওয়ার মূলত মনোরম। কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও কুয়াশাচ্ছন্ন আকাশের পর রোদের দেখাও মিলবে। জলপাইগুড়ির আকাশ পরিষ্কার, একইভাবে ডুয়ার্স আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ পরিষ্কার রয়েছে।







