advertisement

Jalpaiguri News: একটুও চামড়া নেই শরীরে, পড়ে রয়েছে আস্ত একটা কঙ্কাল! জলপাইগুড়ির বিখ্যাত ক্লাবে যা ঘটল, শিউরে উঠল গোটা এলাকা

Last Updated:
Jalpaiguri News: জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও কার্যালয় ক্লাব ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্য।
1/4
ক্লাবের দরজা খুলতেই বেরিয়ে এল কঙ্কাল? রহস্যজনক এই ঘটনায় শোরগোল জলপাইগুড়ির বাবুপাড়া এলাকায়। দুর্গাপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে তখন ক্লাবঘরের দরজা খুলতেই মিলল কঙ্কাল।

2/4
জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও কার্যালয় ক্লাব ঘিরে এখন রীতিমতো চাঞ্চল্য। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় এক বছর ধরে বন্ধ ছিল ওই ক্লাব। দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করতে সদস্যরা এদিন সকালে ক্লাবের দরজা খুলতেই চমকে ওঠেন। ভেতরে একটি চৌকির নিচে পড়ে রয়েছে মানুষের কঙ্কাল। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায়, ভিড় জমে চারপাশে

3/4
ক্লাবের এক সদস্য বলেন, “আমরা দুর্গাপুজোর আয়োজনের জন্য ক্লাব খুলতেই দেখি চৌকির নিচে কঙ্কাল। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।” এলাকার বাসিন্দাদের দাবি, গত কয়েক মাস ধরে ক্লাবঘরের দিক থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে দীর্ঘদিন ক্লাব বন্ধ থাকায় তা নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। স্থানীয় এক বাসিন্দা জানান, “গন্ধ পেলেও ভেবেছিলাম হয়তো ইঁদুর বা বিড়ালের লাশ। কিন্তু আজ চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে।”

4/4
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরে উপ পৌরপতি সৈকত চ্যাটার্জীও সেখানে যান। তিনি বলেন, “কঙ্কালটি কীভাবে এল, তা এখনই বলা সম্ভব নয়। ফরেনসিক টিম এসে পরীক্ষা করলেই জানা যাবে আসল সত্যি। এটা খুন নাকি অন্য কিছু, সেটাই এখন বড় প্রশ্ন।”