advertisement

Weekend Trip: হাতে দু দিনের ছুটি? পাহাড়-নদী-জঙ্গলের স্বাদ মিলবে একসঙ্গে, হাতছানি দিচ্ছে পুরুলিয়ার হাতিপাথর

Last Updated:
Weekend Trip: পুরুলিয়ার মানবাজারের হাতিপাথর তার হাতির আকারের পাথরের জন্য পরিচিত। বর্ষায় এখানকার সবুজ পাহাড় ও কংসাবতী নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এটি একদিনের ভ্রমণের জন্য আদর্শ।
1/9
পুরুলিয়া জেলার মানবাজারের হাতিপাথর এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই স্থানের প্রধান আকর্ষণ হল বিশালাকৃতির কিছু পাথর, যেগুলোর আকার অনেকটা হাতির মতো। ঠিক এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই জায়গাটির নাম হয়েছে ‘হাতিপাথর’। এই পর্যটন কেন্দ্র পুরুলিয়ার একটি অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র, যা শান্ত ও মনোরম পরিবেশে সময় কাটাতে পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান।

2/9
পর্যটন কেন্দ্রের পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। যা মুহূর্তে আপনার মন ভালো করে দেবে। চারপাশে পাহাড়, ঘন জঙ্গল আর পাশ দিয়ে বয়ে চলা নদীর জলরাশি, সব মিলিয়ে হাতিপাথর এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া।

3/9
বর্ষাকালে এখন এই পর্যটন কেন্দ্র তার সৌন্দর্যের চূড়ান্ত রূপে পৌঁছে গেছে। সবুজ পাহাড়, ঘন জঙ্গল, ঝরনার শব্দ, আর মেঘে ঢাকা আকাশ মিলিয়ে যেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে বেঁধে ফেলেছে হাতিপাথরকে।

4/9
এই পর্যটন কেন্দ্রটি ছোট ছোট পাহাড় ও জঙ্গলে ঘেরা, যা একে আরও আকর্ষণীয় করে তোলে। বিশাল পাথরের পাশে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া সরু রাস্তা পর্যটকদের অ্যাডভেঞ্চারের স্বাদ দেয়। হাতিপাথর কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, এখানকার নিরিবিলি ও মনোরম পরিবেশের জন্যও বিশেষভাবে জনপ্রিয়।

5/9
হাতিপাথর মানবাজার থেকে খুব বেশি দূরে নয়। প্রায় এক ঘণ্টার পথ। মানবাজারে প্রবেশ করার আগেই আসে জিতুজুড়ি মোড়। সেখান থেকে বাঁদিকে মোড় নিয়ে কিছুটা এগোলেই আপনি পৌঁছে যাবেন এই স্থানে। রাস্তা বেশ ভালো এবং যাত্রাপথটিও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।

6/9
এই পর্যটন কেন্দ্রের আরও একটি অন্যতম আকর্ষণ হল এখানকার তাঁবু গুলি। পর্যটকদের জন্য এখানে তাঁবুতে থাকার বিশেষ ব্যবস্থা রয়েছে, রয়েছে রাত্রিযাপন করার সমস্ত রকম সুবিধা। তাঁবুগুলির অবস্থান এমনভাবে করা হয়েছে, যাতে আপনি প্রকৃতির আরও কাছাকাছি থাকতে পারেন।

7/9
রাতের অন্ধকারে জঙ্গলের শব্দ, কংসাবতীর স্রোত আর খোলা আকাশের তারা, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য এটি নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য।

8/9
তাঁবুর পাশাপাশি এখানে রয়েছে দু’টি কটেজ, যারা একটু আরামদায়ক থাকার ব্যবস্থা চান, তাদের জন্য এটি উপযুক্ত। পরিবার, বন্ধু অথবা একা ভ্রমণ করলেও এই স্থান আপনাকে মুগ্ধ করবেই।

9/9
এই স্থানটি মূলত একটি অফবিট ডেস্টিনেশন, যেখানে শান্ত এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বর্ষার অপরূপ সৌন্দর্যে মন ভালো করে তুলবে আপনার। বিশেষ করে বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। সবুজে মোড়া চারপাশ, ঝরনার কলধ্বনি আর মেঘে ঢাকা পাহাড় মিলে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্য। শহরের কোলাহল থেকে একটু দূরে, একদিনের ভ্রমণে ঘুরে আসতেই পারেন এই ডেস্টিনেশন থেকে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)