advertisement

Darjeeling: গোলাপ-চকলেট নয়, পাহাড় চাই! ভ্যালেন্টাইন্স উইকে প্রিয় মানুষের সঙ্গে কাটান অফবিট স্বর্গে, রইল ঠিকানা

Last Updated:
Darjeeling: ভ্যালেন্টাইন্স উইকে যখন পরিচিত পর্যটন কেন্দ্রগুলো ভিড়ে ঠাসা, তখন এই অফবিট পাহাড়ি গ্রামগুলোই হয়ে উঠছে ভালোবাসার আসল ঠিকানা। যারা চেনা পথ ছেড়ে একটু আলাদা অভিজ্ঞতা চান, প্রিয় মানুষটির সঙ্গে পাহাড়ের কোলে হারিয়ে যেতে চান, তাঁদের জন্য এই নিরিবিলি অফবিট গন্তব্যগুলোই হতে পারে এবারের সেরা পছন্দ।
1/5
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: সামনেই ভ্যালেন্টাইন্স উইক। গোলাপ, চকলেটের বাইরে গিয়ে অনেকেই চাইছেন নিজের প্রিয় মানুষটির সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাতে—শহরের কোলাহল থেকে দূরে, পাহাড়ের শান্ত পরিবেশে। কিন্তু পরিচিত দার্জিলিং–কালিম্পং নয়, এবার পছন্দের তালিকায় উঠে আসছে একদম অফবিট, কম-চেনা কিছু পাহাড়ি গ্রাম।

2/5
*দার্জিলিং সংলগ্ন এলাকায় এমনই এক অফবিট ঠিকানা মিনারেল স্প্রিং ও লোয়ার সোনাদা গ্রামের ভিতরের অংশ। পর্যটকের ভিড় নেই বললেই চলে। পাহাড়ি ঝরনা, পাইন বন আর নিস্তব্ধতা—সব মিলিয়ে কাপলদের জন্য আদর্শ। এখানকার ছোট হোমস্টেগুলোতে আধুনিক বিলাসিতা না থাকলেও রয়েছে পাহাড়ি আতিথেয়তা আর একান্তে সময় কাটানোর সুযোগ।

3/5
*আরও একটু ভিতরের দিকে গেলে চোখে পড়বে গিদ্দাপাহাড় কিংবা রিম্বি টি গার্ডেন এলাকার গ্রামগুলি। পর্যটন মানচিত্রে প্রায় অনুপস্থিত এই এলাকাগুলিতে সকালে কুয়াশা আর সন্ধ্যায় নরম আলো পাহাড়কে এক আলাদা রূপ দেয়। মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেও সেটাই যেন ভালবাসার মরশুমে বাড়তি পাওনা—নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ।

4/5
*কালিম্পং দিকেও রয়েছে এমনই কিছু নির্জন ঠিকানা। সামসিং, গিটডাবলিং বা লোয়ার চিবো—নামগুলো অনেকের কাছেই অচেনা। পাহাড়ি নদীর শব্দ, জঙ্গলের ঘ্রাণ আর কাঠের বাড়ির উষ্ণতায় এখানে কাটানো কয়েকটা দিন হয়ে উঠতে পারে ভ্যালেন্টাইন্স উইকের সেরা স্মৃতি। বড় হোটেল নেই, নেই ট্যুর বাসের ভিড়—শুধু প্রকৃতি আর নীরবতা।

5/5
*ভ্যালেন্টাইন্স উইকে যখন পরিচিত পর্যটন কেন্দ্রগুলো ভিড়ে ঠাসা, তখন এই অফবিট পাহাড়ি গ্রামগুলোই হয়ে উঠছে ভালোবাসার আসল ঠিকানা। যারা চেনা পথ ছেড়ে একটু আলাদা অভিজ্ঞতা চান, প্রিয় মানুষটির সঙ্গে পাহাড়ের কোলে হারিয়ে যেতে চান, তাঁদের জন্য এই নিরিবিলি অফবিট গন্তব্যগুলোই হতে পারে এবারের সেরা পছন্দ।