Skin CareTips: ব্রণ-বলিরেখা থেকে সান-ট্যান...ত্বকের সব সমস্যা মেটাবে টক দই, তবে ব্যবহার করতে হবে এই নিয়ম মেনেই
- Reported by:Piya Gupta
- Published by:Rukmini Mazumder
Last Updated:
টক দই মাখলে ত্বকের জেল্লা বাড়বে। ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতেও দইয়ের জুড়ি মেলা ভার
advertisement
যাঁরা দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কার্যকরী টক দই। এক টেবিল চামচ টক দই নিয়ে তুলো দিয়ে ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দিনে লাগালে ঘণ্টা দুয়েক লাগিয়ে রাখুন, তার পর ধুয়ে নিন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের সংক্রমণ দূর করে। ব্রণর সমস্যা মেটে। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই কাজ হবে।
advertisement
advertisement
advertisement
advertisement







