Travel: পৃথিবীর সেরা সাতটি ন্যুডিস্ট হোটেল, যে হোটেলে নগ্নতা স্বাভাবিক জীবনের অঙ্গ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Travel: বিদেশ সফরের রকমফের। রোমাঞ্চে ভরা ইউরোপ ও আমেরিকা-সহ পৃথিবীর নানা প্রান্তে এমনই সব অজানা স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে।
advertisement
হোটেলওজ ইন, ফ্রান্স ফরাসি দেশে অবস্থিত এই হোটেল। এটি ইউরোপের সর্ববৃহৎ নেচারিস্ট হোটেল। এটি গোপণীয় ও এতে নানারকম অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারেন অতিথিরা। এখানে রয়েছে রিল্যাক্সেসন সেন্টার, ম্যাসাজ সেন্টার। এছাড়া এখানে রয়েছে টার্কিস বাথ ও জাকুজির সুবিধাও। কয়েকটি বিশেষ সুবিধাযুক্ত গেস্ট রুমও রয়েছে এখানে। (ছবি: বুকিং ডটকম)
advertisement
ভ্রিতোমারতিস, ক্রেতে, গ্রিস গ্রিসের এটি অন্যতম জনপ্রিয় একটি ন্যুডিস্ট হোটেল। তবে এটিতে ক্লোদিং অপশনাল। তবে প্রাইভেট বিচ ও পুল কেবল মাত্র ন্যুডিস্টদের জন্য। আপনি পুরো শরীরে রোদের আলোর মাধ্যমে ট্যান করতে চাইলে, এর থেকে ভাল কিছু হয় না। হোটেলের কর্মী ও অতিথিদের জন্য জামাকাপড় পরা বাধ্যতামূলক নয়। যাতে প্রথমবারের অতিথিদের অস্বস্তি না হয়, তাই এই ব্যবস্থা। (ছবি: ট্রিপ অ্যাডভাইজার)
advertisement
জুম ওয়ালডে, স্টলবার্গ, জার্মানি উত্তর-পশ্চিম জার্মানিতে একটি জঙ্গলের মধ্যে রয়েছে এই হোটেলটি। এই দেশের নেচারিস্ট আন্দোলনের সূত্রপাত হয়। এখানে অতিথিদের জন্য জামা-কাপড় পরার বিষয়ে কঠোর নিয়ম রয়েছে। স্পা, স্টিম বাথে-এখানে নগ্ন হয়ে থাকাই নিয়ম। তবে পুলের চারদিকে নিয়মের শৈথিল্য আছে। রাত আটটা পর্যন্ত সেখানে স্নান পোশাক পরা যায়। (ছবি: হোটেল ইনফো)
advertisement
ক্লাব ওরিয়েন্ট রিসর্ট, ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিস উপকূলে এই রিসর্ট অবস্থিত। এটি গোটা পরিবারের জন্য, তাই এখানে জামা পরা বা না পরা নিজস্ব মত মেনে। এখানে বিভিন্ন বয়সের মানুষের ভিড় হয়। হোটেলে রয়েছে গেমিংয়ের অপশন, ম্যাসাজ ও স্পা। রয়েছে হোটেলের নিজস্ব ক্রুজের ব্যবস্থা। এই দ্বীরে ন্যুডিস্ট ট্রিপ করায় এটি। (ছবি: ট্রিপ)
advertisement
advertisement









