advertisement

Rasgulla: ধবধবে সাদা, তুলতুলে নরম! স্পঞ্জ রসগোল্লা তৈরি করুন ঘরেই! সহজ এই রেসিপি ট্রাই করুন আজই

Last Updated:
Rasgulla: বাঙালির জীবন ও পাতে আলো করে থাকে রসগোল্লা। কারণ এই মিষ্টি এমনই যে রসগোল্লার নাম শুনলেও জিভে জল আসে বেশিরভাগ বাঙালির। রসগোল্লার সঙ্গে বাঙালির আত্মার যোগ।
1/8
অতিথি আপ্যায়ানে, উৎসবে, আড্ডায়, শুভ কাজে, সুখবর উদযাপনে মিষ্টি তো দরকার হয়ই। কিন্তু এক্ষেত্রে বাঙালির জীবন ও পাতে আলো করে থাকে রসগোল্লা। কারণ এই মিষ্টি এমনই যে রসগোল্লার নাম শুনলেও জিভে জল আসে বেশিরভাগ বাঙালির। রসগোল্লার সঙ্গে বাঙালির আত্মার যোগ।

2/8
কিন্তু ভেজালের ভিড়ে আসল স্বাদ খুঁজে পাওয়া মুশকিল। স্পঞ্জ রসগোল্লা খেতে চাইলে দোকান থেকে না কিনে তাই এবার বানিয়ে ফেলুন ঘরেই। এটি তৈরিতে উপকরণ লাগে খুবই সামান্য। রেসিপি মেনে তৈরি করতে পারলে আসল স্বাদ খুঁজে পাবেন সহজেই। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

3/8
স্পঞ্জ রসগোল্লা তৈরি করতে যা লাগবে: দুধ- ১ লিটার লেবুর রস বা ভিনিগার- ১-২ টেবিল চামচ চিনি- ১ কাপ সাদা- এলাচ ২টি গোলাপ জল- আধা চা চামচ জল- ৪ কাপ।

4/8
ছানা তৈরি করবেন যেভাবে একটি পাত্রে দুধ ফুটতে দিন দুধ প্রথমবার ফুটে ওঠা মাত্র স্টোভ বন্ধ করে দিন। দুধের ভেতর অল্প করে লেবুর রস বা ভিনিগার দিতে হবে আর চামচের সাহায্যে নেড়ে মেশাতে হবে। যখন হালকা সবুজ জল বেরিয়ে ছানা আর জল আলাদা হয়ে যাবে, তখন লেবুর রস বা ভিনিগার দেওয়া বন্ধ করবেন।

5/8
একটি পাতলা কাপড়ের সাহায্যে ছানা থেকে গরম জল ছেঁকে ট্যাপের নিচে ধুয়ে নিতে হবে। ছানাতে লেবুর রস বা ভিনেগারের গন্ধ যেন লেগে না থাকে। এবার কাপড়ের পুটলিকে হাত দিয়ে চেপে চেপে ছানার অতিরিক্ত জল বের করুন। ছানার বাকি জল ঝরানোর জন্য কয়েক ভাঁজ করে রাখা শুকনা সুতি কাপড়ের উপর ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আলতোভাবে ডলে নিন। এভাবে ৫ মিনিট করলে ছানার জল পাতলা কাপড়টি শুষে নেবে। এবার ছানা তৈরি।

6/8
সিরা তৈরি করবেন যেভাবে গ্যাস ওভেনে একটি বড় হাঁড়িতে ৪ কাপ জল, ১ কাপ চিনি ও ২টি সাদা এলাচ দিয়ে জ্বাল দিন। চিনি আর জল ভালোভাবে মিশে গেলে ফুটে উঠলে আঁচ কমিয়ে রেখে দিন ।

7/8
রসগোল্লা তৈরি করবেন যেভাবে ছানা মিনিট দশেক ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে। ছানার মধ্যে যেন কোনও দলা না থাকে এবং বল বানালে খুব মসৃণ হয়। মথে নেওয়া ছানা দিয়ে একটু বড় করে বল বানিয়ে নিন। সবগুলো বল বানানো হয়ে গেলে সিরার আঁচ বাড়িয়ে মাঝারি করে দিন। এবার সিরার সঙ্গে গোলাপজল মেশান। সিরা ফুটতে শুরু করলে বলগুলো সিরায় ছেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে মিনিট পাঁচেক ফুটতে দিতে হবে। এ সময় মিষ্টি নাড়াচড়া করা যাবে না।

8/8
৫ মিনিট পর ওভেনের আঁচ কমিয়ে অল্প করে আরও ১০ মিনিট জ্বাল দিতে হবে। সিরা যেন বেশি ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর একটি বাটিতে খাবার জল নিয়ে তাতে একটি রসগোল্লা ছেড়ে দিন। রসগোল্লা ডুবে গেলে মিষ্টি তৈরি। আর ভেসে থাকলে আরও মিনিট পাঁচেক জ্বাল দিয়ে নামাতে হবে।