Kalimpong Honeymoon Destination: হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kalimpong Honeymoon Destination: আবহাওয়া ভাল থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হোমস্টের জানলা থেকে ধরা পড়বে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য।মধুচন্দ্রিমায় জীবনসঙ্গীকে নিয়ে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
advertisement
advertisement
advertisement
*এখানে নাম না জানা বহু হিমালয়ের পাখির দেখা মেলে। তাদের ডাকই নিমেষে মন ভাল করে দেবে আপনার। আবহাওয়া ভাল থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে হোমস্টের জানলা থেকে ধরা পড়বে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এছাড়াও পেডংয়ে বসেই দেখা যায় দার্জিলিং, সিকিম, ভূটান এবং তিব্বতের কিছু অংশ। মধুচন্দ্রিমায় জীবনসঙ্গীকে নিয়ে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এই গ্রামে।
advertisement
*শিয়ালদহ বা হাওড়া থেকে যে কোনও উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সরাসরি পৌঁছে যেতে পারে পেডং। কিংবা কালিম্পং পৌঁছে সেখান থেকেও ঘুরে আসতে পারেন পেডং থেকে। পেডংয়ে থাকার জন্য বেশ কিছু হোমস্টে, গেস্ট হাউস ও রিসর্ট রয়েছে। এখানে থাকা-খাওয়া নিয়ে খরচ পড়বে মাথাপিছু ১,২০০ টাকা থেকে ১,৫০০ টাকা।







