advertisement

Medicinal Plant Farming: ঘরে বসেই কেল্লাফতে! এই ৫ ঔষধি গাছ চাষ করলেই পকেটে আসবে লক্ষ লক্ষ টাকা, জানুন সহজ পদ্ধতি

Last Updated:
Medicinal Plant Farming: শান্তিনিকেতনের বিশ্বভারতীতে ঔষধি গাছ চাষ নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। আধুনিক পদ্ধতিতে কম খরচে বেশি আয় এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার দিশা পেলেন কৃষকেরা
1/5
কবিগুরু
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীতে ঔষধি গাছের চাষ নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। নতুন পদ্ধতিতে কৃষি ক্ষেত্র করে কেমন ভাবে বহু পরিমাণ অর্থ উপার্জন করা যায় সেই দিশা দেখানো হল। আর এই প্রশিক্ষণ ঘিরে কৃষকদের মধ্যে উৎসাহ ছিল একদম চোখে পড়ার মতন। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে বীরভূম জেলার ২০ টিরও বেশি গ্রামের প্রায় ১৩০ থেকে ১৪০ জন কৃষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি প্রায় ৫০ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। জানা যায় মূলত এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন আয়ুষ মন্ত্রক, আঞ্চলিক কেন্দ্র, ভারত সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীর বিনয় ভবনের শিল্প ও বিজ্ঞান বিভাগ।

3/5
বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমান সময়ে ঔষধি গাছের চাষ একটি লাভজনক আয়ের মাধ্যম হয়ে উঠে দাঁড়িয়েছে। রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই চাষকে উৎসাহ দিচ্ছে। নানান জায়গায় এই চাষ নিয়ে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে এমন ধরনের প্রশিক্ষণের ফলে চাষীরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং খরচ কমবে উৎপাদন বাড়বে।

4/5
এ পাশাপাশি আয়োজকদের মতে
এ পাশাপাশি আয়োজকদের মতে" ঔষধি গাছের চাষ শুধু চাষীদের মধ্যে উপার্জন বাড়াবে সেটা নয়, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করবে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষাতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" বিশ্বভারতী কর্তৃপক্ষ জানান আগামী দিনে অর্থাৎ খুব তাড়াতাড়ি বিশ্বভারতীতে এই ঔষধি গাছ চাষ করার পরিকল্পনা রয়েছে। এর জন্য বিনয় ভবন সংলগ্ন এলাকায় বাগান তৈরির পরিকল্পনা রয়েছে বিশ্বভারতীর।
advertisement
5/5
তবে এই গাছ চাষ এর সঠিক পদ্ধতি কী! এই বিষয়ে জানা যায় ওষুধি গাছ চাষের জন্য উপযুক্ত মাটি দোআঁশ বা বেলে-দোআঁশ, সঠিক সময়ে রোপণ মূলত একদম বর্ষার শুরুতে করা প্রয়োজন। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জৈব সারের ব্যবহার এবং নিয়মিত আগাছা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। বাণিজ্যিক চাষের ক্ষেত্রে সঠিক জাত নির্বাচন, জল নিষ্কাশন ব্যবস্থা এবং ফসল সংগ্রহের পর প্রক্রিয়াকরণ (শুকানো) খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনি আপনার বাড়ির পাশের বাগানে ওষুধি গাছের চাষ করতে পারেন। (ছবি ও তথ্য: সৌভিক রায়)