Healthy Lifestyle: সঙ্গমেই না থেমে মাতুন এই পরের খেলাতেও! আপনার যৌনজীবনে ‘আফটার প্লে’ আনবে উপভোগের নতুন রং, জোরদার উদ্যম!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Healthy Lifestyle:: সঙ্গমের মূল পর্ব ইন্টারকোর্সের পর সঙ্গী বা সঙ্গিনীকে হাল্কা আদরের পোশাকি নামই আফটার প্লে বা পরবর্তী খেলা। এতে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বন্ধন উন্নত হয়। দম্পতিদের মধ্যে শারীরিক এবং মানসিক বন্ধন গুরুত্বপূর্ণ। মিলনের পর আলিঙ্গন করা, আদর করা আপনাকে মানসিকভাবে আরও কাছাকাছি নিয়ে আসে এবং আপনার সম্পর্ককে শক্তিশালী করে
আফটারপ্লে যৌনতার সবচেয়ে অবহেলিত পর্যায়গুলির মধ্যে একটি। যৌন সঙ্গমের পর পুরুষরা ঘুমিয়ে পড়তে পছন্দ করেন। অথবা মোবাইলে ডুবে যান। অন্যদিকে মহিলারা আরও কিছু রোম্যান্স চান। আফটারপ্লেতেও তাই। এবং যতটা পুরুষরা বিশ্বাস করতে চান যে আফটারপ্লে শুধুমাত্র মহিলাদের সন্তুষ্ট করার জন্য। কিন্তু তা নয়। এমনকি পুরুষরাও এটা থেকে উপকৃত হন। ইন্টারকোর্সেই থেমে না গিয়ে কেন আফ্টার প্লে করবেন, জানুন। বলছেন বিশেষজ্ঞ সারাংশ জৈন।
advertisement
সঙ্গমের মূল পর্ব ইন্টারকোর্সের পর সঙ্গী বা সঙ্গিনীকে হাল্কা আদরের পোশাকি নামই আফটার প্লে বা পরবর্তী খেলা। এতে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বন্ধন উন্নত হয়। দম্পতিদের মধ্যে শারীরিক এবং মানসিক বন্ধন গুরুত্বপূর্ণ। মিলনের পর আলিঙ্গন করা, আদর করা আপনাকে মানসিকভাবে আরও কাছাকাছি নিয়ে আসে এবং আপনার সম্পর্ককে শক্তিশালী করে।
advertisement
advertisement
advertisement
আপনি নিয়মিত আফটার-প্লে করলে পরের বার এবং প্রতিবার পরে আরও ভাল সেক্স উপভোগ করবেন। ইউনিভার্সিটি অফ কানসাস দ্বারা অর্থায়িত যৌন আচরণের উপর একটি গবেষণা অনুসারে, মহিলারা মিলনের চেয়ে ফোরপ্লে (সঙ্গমের আগে সঙ্গী বা সঙ্গিনীকে করা হাল্কা আদর) এবং আফটারপ্লে বেশি উপভোগ করেন। যদি সে জানে যে ফোরপ্লে এবং আফটারপ্লে আকর্ষণীয় হতে চলেছে, সে মিলনের সময় সেরা প্রতিদান দেবে।
advertisement







