advertisement

Health Tips: সাধারণ এই ঘাসের অসাধারণ গুণ, হজমশক্তি বাড়ায়, লিভার ভাল রাখে, কীভাবে খেলে উপকার পাবেন? পড়ুন

Last Updated:
সাধারণ এই ঘাসের গুণ জানলে অবাক হবেন। হুইট গ্রাসের মধ্যে ক্লোরোফিল রয়েছে এবং এটি আমাদের শরীরের ক্ষতিকারক উপাদানগুলিকে ডিটক্স করতে সাহায্য করে। এটি আমাদের লিভারের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে।
1/5
অতি সাধারণ দেখতে এই ঘাসেরই হাজার-ও উপকারিতা। এই ঘাসের নাম হুইট গ্রাস বা গম ঘাস।  গম গাছকে ছোট অবস্থায় কেটে যদি তার রস বা জুস বানিয়ে নিয়মিত পান করা যায়, তবে বহু জটিল-কঠিন রোগ ধারেকাছে ঘেঁষবে না।Story: Sarthak Pandit

2/5
গম ঘাসের রস বানিয়ে খেলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়। তবে, চিবিয়ে কিংবা সালাদ হিসাবেও খাওয়া যায়Story: Sarthak Pandit

3/5
কোচবিহারের চিকিৎসক অসীম জানান, '' গম ঘাস প্রতিদিন খেলে স্বাস্থ্যের উন্নতি হয়। এটি কিছু নির্দিষ্ট রোগ নিরাময় করে। এতে অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন A, C, E, K এবং B কমপ্লেক্স, প্রোটিন, এনজাইম। হুইটগ্রাস উপকারী এনজাইমে ভরপুর,   জটিল খাদ্যকে সহজ খাদ্যে ভেঙ্গে পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে। এটি আমাদের হজম প্রক্রিয়াকে সুস্থ আর স্বাভাবিক রাখে। আমাদের অন্ত্র পরিষ্কার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঘাস।Story: Sarthak Pandit

4/5
কোচবিহারের চিকিৎসক অসীম আর-ও জানান, '' হুইট গ্রাসের মধ্যে ক্লোরোফিল রয়েছে এবং এটি আমাদের শরীরের ক্ষতিকারক উপাদানগুলিকে ডিটক্স করতে সাহায্য করে। এটি আমাদের লিভারের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে।''Story: Sarthak Pandit

5/5
চিকিৎসকের পরামর্শ, '' হুইটগ্রাস যদি আপনি প্রথমবার খাওয়া শুরু করেন, তবে অল্প পরিমাণ দিয়ে শুরু করুন। ধীরে ধীরে পরিমাণ বাড়াতে পারেন। এতে আপনার শরীর সহজেই হুইটগ্রাস হজম করতে পারবে। তবে গর্ভাবস্থা বা সদ্যজাতকে দুধ খাওয়ানোর সময় মায়েদের এটি এড়িয়ে চলা উচিত। কার-ও যদি এলার্জি থেকে থাকে তবে এটি না খাওয়াই ভাল।''Story: Sarthak Pandit