Health Tips: ৫ টাকার এই ফলেই লাখ টাকার ওষুধ...ওজন, হাই প্রেশার থেকে হাঁপানি, ক্যানসারের ঝুঁকি কমায়
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
৫ টাকার এই ফল স্ট্রোকের যম, ভিটামিন সি-র বড় উৎস। শরীরের ইম্যিউনিটি বাড়ানোর শেষ-কথা ভিটামিন সি। পাশাপাশি কোলাজেন তৈরি, ক্ষত নিরাময় করে ভিটামিন সি।
advertisement
advertisement
advertisement
advertisement
পাতিলেবু ভিটামিন সি-র বড় উৎস। শরীরের ইম্যিউনিটি বাড়ানোর শেষ-কথা ভিটামিন সি। পাশাপাশি কোলাজেন তৈরি, ক্ষত নিরাময় করে ভিটামিন সি। এটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট যা ফ্রি র্যাডিক্যালের হাত থেকে কোষকে বাঁচায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত ভিটামিন সি খেতে। এই ভিটামিনটি শরীর থেকে দূষিত পদার্থ বার করতে যেমন সাহায্য করে, তেমনই ওজন কমাতেও এর জুড়ি মেলা ভার। শরীরে ভিটামিন সি-র অভাবে ইম্যিউনিটি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি স্কার্ভির মত রোগ-ও হতে পারে।









