advertisement

Weight Loss Tips: বেশি জল খেলে সত্যিই কি ওজন কমে? না হতে পারে বিপদ, জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:
কিছু গবেষণায় জানা গিয়েছে সঠিক পরিমাণে জল ওজন কমাতে সাহায্য করে। কিন্তু বেশি জল খেলে কি ওজন সত্যিই কমে? সে বিষয়ে বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালের চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. প্রিয়াঙ্কা রোহাতগি কথা বলেছেন।
1/6
ওজন কমানো খুব একটা সহজ বিষয় নয়। ওজন কমাতে হলে সবার আগে খিদেকে নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্যাভ্যাস একরকমই থাকলে ওজন কমবে না। এই কারণে অনেকেই বিশ্বাস করেন যে খিদে নিয়ন্ত্রণের জন্য বেশি পরিমাণে জল পান করা ভাল। বেশি পরিমাণে জল খেলে ক্যালরি বার্ন করা যায় এবং খিদে নিয়ন্ত্রন করা যায়। কিছু গবেষণায় জানা গিয়েছে সঠিক পরিমাণে জল ওজন কমাতে সাহায্য করে। কিন্তু বেশি জল খেলে কি ওজন সত্যিই কমে? সে বিষয়ে বেঙ্গালুরুর অ্যাপোলো হাসপাতালের চিফ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ড. প্রিয়াঙ্কা রোহাতগি কথা বলেছেন।

2/6
ড. প্রিয়াঙ্কা রোহাতগি বলেন, কিছু মানুষ ওজন কমানোর জন্য কেবল জল খেয়ে উপোস করেন। এই সময় জল ছাড়া আর কিছুই খায় না তারা । এতে ওজন কমতে পারে, কিন্তু পাশাপাশি সমস্যাও বাড়তে পারে। শরীরে জল অতিরিক্ত হয়ে গেলে সোডিয়ামের মারাত্মক ঘাটতি দেখা দেয়। এর ফলে আকস্মিক মৃত্যুও হতে পারে। কিছুদিন আগে এক সেলিব্রেটি এই কারণে মারা যান।

3/6
তাই কেবল জল খেয়ে উপোস করা উচিত নয়। তার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে তবেই প্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে। তবে খাওয়ার সময় ও সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি পরিমিত পরিমাণ জল খেতে হবে তবেই ওজন কিছুটা হলেও কমতে পারে। কিন্তু এমন কোনও জিনিস নেই যা ম্যাজিক করে একনিমেষে ওজন কমাতে পারে।

4/6
আসলে, অনিয়ন্ত্রিতভাবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, শারীরিক পরিশ্রম না করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া এবং মানসিক চাপের মত কারণ ওজন বাড়াতে পারে। তাই এগুলিতে আগে নজর দিতে হবে তাতে কমতে পারে ওজন।

5/6
এটা সকলেই জানে যে যখন খাবার আগে জল খেয়ে নেওয়া হয় তখন পেট ভরা মনে হয় খাবার বেশী খাওয়া যায় না, অনেকটা কমে যায়। আর খাবারের পরিমাণ একটু কমালে ওজনও কমবে। কিন্তু এতে হতে পারে ক্ষতিও, পুষ্টি শরীরের অভ্যন্তর পর্যন্ত যেতে পারে না ফলে খুব বেশি ক্যালোরি পাওয়া যায় না, ওজন কেবল এইভাবে কমে না।

6/6
একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে একজন ব্যক্তি যখন বেশি জল খায় তখন ১০ মিনিটের মধ্যে ক্যালোরি বার্নের গতি ২৪ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক এভাবে চলতে থাকে। অন্য একটি গবেষণায় দেখা গিয়েছে, বেশী ওজন আছে এমন মহিলাদের উপর পরীক্ষা করে দেখা হয়েছে, দেখা গেছে যে দিনে ১ লিটার বেশি জল পান করলে এক বছরের মধ্যে ২ কেজি ওজন কমে যায়। তাঁদের জীবনযাত্রায় অন্য কোনও পরিবর্তন করেননি। উভয় গবেষণায় দেখা গিয়েছে যে আধ লিটারের বেশি জল খেলে প্রায় ২৩ ক্যালোরি বেশি বার্ন হয়।