advertisement

Haircare: টাক মাথায় গজাবে চুল! হু-হু করে হবে গ্রোথ! কসমেটিক্স নয়, ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে

Last Updated:
Haircare: টাকে চুল গজাতে বা টাক পড়া আটকাতে অনেকেই বাজারচলতি নানারকম কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু এতে হীতে বিপরীত হয়। কারণ এই সব প্রডাক্টে নানা ক্ষতিকর কেমিক্যাল থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া টোটকায়।
1/7
চুল পড়ে যাওয়া আজকের দিনের একটা বড় সমস্যা! শীতকাল হোক বা বর্ষাকাল বা গরমকাল চুল পড়া যেন কিছুতেই কমে না! আর এর থেকে টাক পড়ে যায় মাথায়! কিন্তু জানেন কি চারটে সহজ উপায়ে টাকেও গজাতে পারে চুল!

2/7
আমেরিকান আকাদেমি অফ ডার্মাটোলজির বিশেষজ্ঞদের মতে, প্রতিটা মানুষের রোজ গড়ে ৫০-১০০টা চুল পড়ে। মনে হতে পারে সংখ্যাটা বিশাল। কিন্তু আমাদের মাথায় কম-বেশি ১০০,০০০ হেয়ার ফলিকেল থাকে এবং চুল ফের গজাতে শুরু করে। কিন্তু চিন্তার বিষয় হয় তখন-ই, যখন এরথেকে বেশি সংখ্যায় চুল পড়ে। চুল পাতলা হতে থাকে। দেখতে দেখতে মাথায় দেখা দেয় টাক।

3/7
নানা কারণে চুল পড়তে পারে, যেমন– মানসিক অশান্তি, রোজের জীবনের অনিয়ম, সঠিক পুষ্টিকর খাওয়াদাওয়া না করা, খারাপ মানের স্নানের জল। জেনেটিক কারণেও অনেকের মাথায় বয়সের আগেই টাক পড়তে শুরু করে। টাকে চুল গজাতে বা টাক পড়া আটকাতে অনেকেই বাজারচলতি নানারকম কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু এতে হীতে বিপরীত হয়। কারণ এই সব প্রডাক্টে নানা ক্ষতিকর কেমিক্যাল থাকে। কাজেই ভরসা রাখুন ঘরোয়া টোটকায়।

4/7
নতুন চুল গজাতে সাহায্য করে এই নিমপাতা। এজন্য এক মুঠো নিমপাতা নিয়ে এক লিটার জলে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একদিন এই কাজটি করুন।

5/7
পেঁয়াজও চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে দারুণ ভাবে কাজ করে। এজন্য পেঁয়াজ ভালভাবে বেটে বা ব্লেন্ড করে জলে মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালভাবে মাথায় লাগিয়ে নিন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে নিন। সপ্তাহে ২ৱ থেকে ৩ বার এই প্যাক ব্যবহার করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করে।

6/7
পরিষ্কার জলে মেথি ভিজিয়ে রাখুন সারারাত। সকালে উঠে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা মেথি চুলে সরাসরি লাগান। দই-মধুর সঙ্গে মিশিয়েও লাগাতে পারেন। শুকিয়ে যাওয়া পর্যন্ত রেখে দিন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিন। নিয়মিত এই প্যাক ব্যবহারে নতুন চুল গজাবে।

7/7
মেথির সঙ্গে কালো জিরে মিশিয়ে লাগাতে পারেন। প্রথমে এই দুই উপাদান রোদে শুকিয়ে নিন। এরপর গুঁড়ো করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। তেলের এই মিশ্রণটি ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর কাঁচের বোতলে রেখে দিন। প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভাল থাকবে এই মিশ্রণ। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহারে চুল গজাবে।