advertisement

Flax Seed: ওজন কমায়, ডায়াবেটিসের যম, হার্ট ভাল রাখে ফ্ল্যাক্স সিড, কিন্তু কারা ভুলেও এই বীজ খাবেন না? পড়ুন

Last Updated:
Flax Seed: ফ্ল্যাক্স সিডে থাকে ভিটামিন বি১, বি৬ এবং ফলিক অ্যাসিডও। ফ্ল্যাক্স সিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফাইবারে সমৃদ্ধ, যা হৃদরোগের ঝুঁকি কমায়, হজমশক্তি উন্নত করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু এত উপকার থাকা সত্ত্বেও ফ্ল্যাক্স সিড সবার জন্য নয়! কারা ফ্ল্যাক্স সিড ভুলেও খাবেন না? পড়ুন
1/8
ওজন কমাতে অনেকেই ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ খান। মেডিক্যাল নিউজ টুডে-র রিপোর্ট অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, ১০০ গ্রাম ফ্ল্যাক্স সিডে থাকে ৫৩৪ ক্যালোরি, ১৮.৩ গ্রাম প্রোটিন, ৪২.২ গ্রাম চর্বি, ২৮.৯ গ্রাম ফাইবার, ২৯.৭ গ্রাম কার্বোহাইড্রেট, ২৫৫ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৫.৭ মিলিগ্রাম আয়রন, ৩৯২ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, ৬৪২ মিলিগ্রাম ফসফরাস, ৮১৩ মিলিগ্রাম পটাশিয়াম এবং ৪.৩ মিলিগ্রাম জিঙ্ক।

2/8
ফ্ল্যাক্স সিডে থাকে ভিটামিন বি১, বি৬ এবং ফলিক অ্যাসিডও। ফ্ল্যাক্স সিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ফাইবারে সমৃদ্ধ, যা হৃদরোগের ঝুঁকি কমায়, হজমশক্তি উন্নত করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু এত উপকার থাকা সত্ত্বেও ফ্ল্যাক্স সিড সবার জন্য নয়! কারা ফ্ল্যাক্স সিড ভুলেও খাবেন না?

3/8
তিসি বীজে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা প্রদাহ কমায়। কিন্তু, American Journal of Clinical Nutrition-এর তথ্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে তিসি বীজ প্রদাহজনিত সমস্যা বাড়িয়ে দেয়।

4/8
ডঃ চৈতালি রাঠোর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান, ফ্ল্যাক্স সিড চোখের জন্য ভাল নয়, শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়, পিত্ত দোষ বাড়ায়। যাঁদের পাইলস আছে, তাঁরা ভুলেও ফ্ল্যাক্স সিড খাবেন না। নাক থেকে রক্ত পড়ার সমস্যা থাকলেও ফ্ল্যাক্স সিড এড়িয়ে চলুন।

5/8
ডঃ চৈতালি রাঠোর জানাচ্ছেন, ফ্ল্যাক্স সিডে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, তাই নিয়মিত ফ্ল্যাক্সসিড খেলে ডায়েরিয়া হতে পারে। কারও-কারও পেটফাঁপা, গ্যাস, পেটে যন্ত্রণার সমস্যা দেখা যায়।

6/8
ফ্ল্যাক্স সিড খেলে অনেকের অ্যালার্জি হতে পারে। খাওয়ার পর দেহের কোনও অংশে যদি র‌্যাশ বেরোয়, লাল হয়ে ফুলে যায় বা চুলকোয়, গাগুলোয় বা বমি পায়, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন

7/8
ফ্ল্যাক্স সিড খেলে হরমোনের উপর তার প্রভাব পড়ে। গর্ভাবস্থায় তাই ফ্ল্যাক্সসিড খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ বলেই মনে করেন পুষ্টিবিদেরা। ফ্ল্যাক্স সিড হরমোনের উপর খারাপ প্রভাব ফেলে, তাই সন্তানধারণের ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে। সন্তানধরাণ করতে চাইলে অন্তত মাস ছয়েক আগে থেকেই তিসি খাওয়া বন্ধ করে দিতে হবে।

8/8
ফ্ল্যাক্স সিড জল বা অন্য কোন-ও তরলে ভিজিয়ে খেতে হয়। কিন্তু যদি পর্যাপ্ত তরল না খান, সেক্ষেত্রে পাকস্থলীতে ব্লকেজ সৃষ্টি করে ফ্ল্যাক্স সিড।বিশেষ করে, যাঁরা স্কেলোডার্মায় আক্রান্ত, তাঁরা ফ্ল্যাক্স সিড এড়িয়ে চলুন। কারণ, ফ্ল্যাক্স সিড থেকে কোষ্ঠকাঠিন্য হতে পারে।