Durga Puja 2024: দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী কোন সময় কী পুজো? দেখে নিন এক নজরে
- Reported by:Rahi Haldar
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নবমী ও দশমী এ'বছর একই দিনে পড়েছে
৩ অক্টোবর আশ্বিন শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়েছে দেবীপক্ষ। আজ থেকেই শারদীয়া নবরাত্রি পালন শুরু করবে অবাঙালি সম্প্রদায়। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি। এরপর দেবীকে বিদায় জানিয়ে বিজয়া দশমী পালন করবে বাঙালি সমাজ। রাম লক্ষ্মণের রাবণ বধকে শ্রদ্ধা জানিয়ে অবাঙালিরা সেদিন মাতবে দশেরার উত্সবে। প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গাপুজোর এই ক-দিন দেবী দুর্গা মর্তে অবস্থান করেন এবং তাঁর ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন।
advertisement
advertisement
advertisement
এই বছর দুর্গাপুজোর মহাষ্টমী পড়েছে আগামী ১১ অক্টোবর ২০২৪ শুক্রবারে। আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে ১০ অক্টোবর বেলা ১২টা ৩১ মিনিটে। অষ্টমী থাকবে ১১ অক্টোবর বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত। মহাষ্টমীতে সকালের পুজোর সময়: সকাল ৫.৩০ মিনিট থেকে সকাল ৯.২৭ মিনিট। মহাষ্টমীর অঞ্জলির সময় সকাল ৬.২৪ মিনিট থেকে সকাল ৬.৪৮ মিনিট পর্যন্ত
advertisement
advertisement
এই বছর দুর্গাপুজোর মহানবমী পড়েছে ১২ অক্টোবর ২০২৪ শনিবারে। নবমী ও দশমী এ'বছর একই দিনে পড়েছে। ১১ অক্টোবর বেলা ১২টা ২৭ মিনিটে নবমী পড়ে যাচ্ছে। ১২ অক্টোবর সকাল ১০টা ৫৮ মিনিটে নবমী ছেড়ে যাচ্ছে। এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো। মহানবমীতে সকালের পুজোর সময় ১২ অক্টোবর সকাল ৫.৪৪ মিনিট পর্যন্ত, তারপর দশমীর পুজো শুরু
advertisement









