Dry Cough and Cold in Winters: শীত বাড়তেই গলাটা একটু ব্যথা ব্যথা? সমস্যা বাড়তে দেবেন না! কীভাবে বাঁচবেন জানুন ডাক্তারের মত
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Dry Cough and Cold in Winters: শীতের সময় সর্দি-কাশি-গলা ব্যথা লেগেই থাকে ঘরে ঘরে। কীভাবে নিজের কষ্ট কমাবেন? রইল চিকিৎসকের পরামর্শ।
শীত পড়তেই গলা ব্যথা, শুকনো কাশি আর অস্বস্তি বাড়তে থাকে অনেকেরই। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, ধুলোবালি ও ঠান্ডা-কাশির জীবাণু গলায় সংক্রমণ তৈরি করে। ফলে কথা বলতে অসুবিধা, খাবার গিলতে ব্যথা, সারা শরীরে ক্লান্তি-- সব মিলিয়ে দৈনন্দিন কাজে প্রভাব পড়ে। চিকিৎসকের পরামর্শ জরুরি হলেও, ঘরোয়া কিছু প্রতিকার দ্রুত আরাম দিতে কার্যকর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ শ্যামল কুমার বিশ্বাস জানান, পর্যাপ্ত জল পান, গরম স্যুপ খাওয়া, ঘুম ঠিকমতো হওয়া-- এই অভ্যাসগুলোও গলা ভালো রাখতে অত্যন্ত প্রয়োজনীয়। খুব ঠান্ডা জল, বরফ, অতিরিক্ত ভাজা খাবার ও ধূলাবালির পরিবেশ এড়িয়ে চললে গলা ব্যথার ঝুঁকি কমে। উপসর্গ বেশি দিন স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ দীর্ঘদিনের গলা ব্যথা অন্য জটিলতার ইঙ্গিতও হতে পারে।








