Terracotta Jewellery: সোনা-রুপোর গয়না ছাড়ুন...! দীপাবলিতে সেজে উঠুন টেরাকোটার গয়নায়, পুজোর 'মধ্যমণি' হবেন আপনিই
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Riya Das
Last Updated:
Terracotta Jewellery: চকচকে গয়না পরে পরে হাঁপিয়ে উঠেছেন? বাকি উৎসবের মরশুম কাটাতে চান আনন্দের সঙ্গে বেশ একটা অনন্য লুক নিয়ে? তাহলে অবশ্যই এবার আপনাকে ট্রাই করতে হবে বাঁকুড়ার টেরাকোটার গয়না। দীপাবলীর আগে তৈরি হচ্ছে নতুন সেট। দেখলে চোখ সরাতে পারবেন না ।
advertisement
advertisement
পুরনো এবং বর্ধিষ্ণু ও টেরাকোটা শিল্পীদের গ্রাম হল পাঁচমুড়া। খাতড়া মহকুমার তালডাংরা ব্লকের পাঁচমুড়া 'টেরাকোটা' গ্রাম। দেউলভিড়া, আধকড়া, রাধানগর, কানাইপুর, জয়পুর। পাঁচমুড়ার পাশাপাশি রয়েছে এই পাঁচ মৌজা। অনেকেরই বিশ্বাস পাঁচমুড়ার নামকরণও সেই কারণেই এমনটা। পাঁচটি মাথা অর্থাৎ স্থানীয় ভাষায় যাকে 'মুড়া' বলে। তবে নামকরণের স্বার্থকতার চেয়ে শৈল্পিক স্বার্থকতা বিপুল এই গ্রামের। এই গ্রামেই তৈরি হচ্ছে গয়নাগুলি। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement









