খালি পেটে ভুল করেও খাবেন না 'কয়েকটি' খাবার... শুনে চলুন বিশেষজ্ঞের পরামর্শ, উপকার পাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তাজা জুস হোক বা প্যাকেটজাত ফলের রস, এটি খালি পেটে খেলে অগ্ন্যাশয় এবং লিভারের উপর অতিরিক্ত চাপ ফেলে। ডায়াবেটিক হয়ে থাকলে এটি শরীরে সুগার লেভেল বাড়িয়ে রাখে।
সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে খাবার খাওয়া হয়, তা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই চিকিৎসকরা সকালে খালি পেটে হালকা গরম জল পান বা ভাল কিছু খাওয়ার পরামর্শ দেন। কিন্তু অনেক সময় খালি পেটে এমন কিছু জিনিস খেয়ে ফেলা হয়, যা উপকারের বদলে স্বাস্থ্যের ক্ষতি করে। মুম্বইয়ের বিখ্যাত ডায়েটিশিয়ান ডক্টর শ্বেতা শাহ জানাচ্ছেন এমনই চার জিনিসের কথা, যা ভুল করেও খালি পেটে খাওয়া উচিত নয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







