Dooars Tourism: চেনা ডুয়ার্সের অচেনা রূপ, প্রেমের সপ্তাহে ঘুরে আসুন অফবিট 'এই' ঠিকানায়, প্রেমের বাঁধ ভাঙবেই
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Tourism: কোথাও নদীর পাড়ে হোমস্টে, কোথাও পাহাড়ের চূড়ায়, আবার কোথাও ঘন জঙ্গলের একেবারে কাছে—থাকার জায়গাতেও থাকছে ভিন্ন স্বাদ। ডুয়ার্স ভ্রমণে এক নজরে যেসব জায়গা ঘুরে দেখার সুযোগ মিলছে, তার মধ্যে রয়েছে—চাপরামারি ও গোরুমারা ফরেস্ট।
*ডুয়ার্স মানেই শুধু লাটাগুড়ি–জলদাপাড়া নয়, অফবিটের হাতছানিতে বদলাচ্ছে ভ্রমণের সংজ্ঞা। ডুয়ার্স এলে আশেপাশে কোথায় ঘুরতে যাবেন রইল তার কিছু খোঁজ। ডুয়ার্স বললেই এখনও অনেকের মনে প্রথমে আসে লাটাগুড়ি, জলদাপাড়া, চিলাপাতা কিংবা জয়ন্তী–বক্সার নাম। কিন্তু এই পরিচিত গণ্ডির বাইরেও ছড়িয়ে রয়েছে বিস্তীর্ণ এক সবুজ অঞ্চল—যেখানে পাহাড়, নদী, জঙ্গল আর গ্রামজীবনের অনন্য মেলবন্ধন অপেক্ষা করে রয়েছে ভ্রমণপিপাসুদের জন্য।
advertisement
advertisement
*কোথাও নদীর পাড়ে হোমস্টে, কোথাও পাহাড়ের চূড়ায়, আবার কোথাও ঘন জঙ্গলের একেবারে কাছে—থাকার জায়গাতেও থাকছে ভিন্ন স্বাদ। ডুয়ার্স ভ্রমণে এক নজরে যেসব জায়গা ঘুরে দেখার সুযোগ মিলছে, তার মধ্যে রয়েছে—চাপরামারি ও গোরুমারা ফরেস্ট। পাশেই রয়েছে ঝালং–বিন্দু–মূর্তি–কুমাই, সামসিং–সুনতালেখোলা–রকি আইল্যান্ড–লালিগুরাস।
advertisement
advertisement
*বন্যপ্রাণপ্রেমীদের জন্য জলদাপাড়া, সাউথ খয়েরবাড়ি, লাটাগুড়ি ও মেদলা ওয়াচ টাওয়ার, বেঙ্গল সাফারি পার্ক যেমন আকর্ষণ, তেমনই ইতিহাস ও সংস্কৃতির টানে রাজাভাতখাওয়া, বক্সা, কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির কিংবা তিনবিঘা করিডোরও গুরুত্বপূর্ণ। পরিচিতের বাইরে নতুন ডুয়ার্সকে জানতে চাইলে, এই অফবিট পথেই লুকিয়ে রয়েছে প্রকৃত ভ্রমণের স্বাদ।








