নারকেল তেলেই আছে চুলের সব সমস্যার সমাধান ! জানুন ঘরোয়া টোটকা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
মা-দিদিমাদের সুন্দর চুলের রহস্যই ছিল নারকেল তেল। নারকেল তেলে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং লরিক অ্যাসিড।
মা-দিদিমাদের পুরোনো ছবি দেখলে মনে সাধ লাগে যদি এরকম দীঘল চুল পাওয়া যেত! ঘন রেশমি কালো চুল মাথা থেকে পিঠ বেয়ে কোমড় পর্যন্ত নেমে গিয়েছে। কিন্তু সেই যুগ এখন আর কোথায়? ব্যস্ত দুনিয়ায় ঘন রেশমী চুল তো দূর কী বাত, লম্বা থেকে বিভিন্ন শর্ট হেয়ারেই মন মজেছে কন্যেদের। মা-দিদিমাদের সুন্দর চুলের রহস্যই ছিল নারকেল তেল। নারকেল তেলে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এবং লরিক অ্যাসিড। যা খাদ্য হিসেবে গ্রহণ করা কখনই শ্রেয় নয়। তবে চুল এবং ত্বকের যত্নে নারকেল তেলের কোনও বিকল্প নেই। ( লেখা: সোমোশ্রী দাস, ছবি: সংগৃহিত)
advertisement
চুলের বৃদ্ধিতে নারকেল তেল: নারকেল তেল শুধুমাত্র গভীরভাবে চুলের পুষ্টিতে সাহায্য করে না। চুলের গ্রন্থিকোষ থেকে সিবাম বিল্ড আপকে পরিষ্কার রাখতে এবং কোটিকোষগুলিকেও প্রবেশ করতে সাহায্য করে। নারকেল তেল কেবল চুলকে স্বাস্থ্যকর এবং ঘন নয়, সঙ্গে চুলের বৃদ্ধিতেও সাআযভ করে। সপ্তাহে এক বার করে নারকেল তেলের মাস্ক চুলে ব্যবহার করলে আপনার চুল অনেক বেশি মজবুত এবং দীর্ঘ হবে।( লেখা: সোমোশ্রী দাস, ছবি: সংগৃহিত)
advertisement
খুসকির সমস্যায় জেরবার : সারা বছর খুসকির সমস্যায় ভোগেন অনেকেই। তার মধ্যে শীত আসন্ন। চুল আঁচড়াতে গেলেই জামা কাপড় তো আছে, বিছানা বালিশ কিছুই বাদ নেই। তাই নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে খুসকির মোকাবিলা করতে পারবেন। শুকিয়ে যাওয়া স্ক্যাল্প এবং সেখান থেকে ইনফেকশন প্রতিরোধ করতে ও চুলকে তরতাজা বানাতে নারকেলের তেল ব্যবহার করুন। আপনি যদি নারকেল তেলের চিটচিটে ভাব পছন্দ না করেন তাহলে মাথায় শ্যাম্পু দেওয়ার অন্তত এক ঘন্টা আগে নারকেল তেল মাথায় মেখে রাখুন। তারপর প্যারাবিন মুক্ত কোনও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। খুসকি প্রতিরোধকারী আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করুন।( লেখা: সোমোশ্রী দাস, ছবি: সংগৃহিত) স্প্লিট এন্ডস্: অনেকেই চুলের স্প্লিট এন্ডস্ -এর সঙ্গে পরিচিত। যার অর্থ হল চুল নিচের অংশ থেকে ভেঙ্গে যায় বা একটি চুল বিভক্ত হয়ে গিয়েছে। যার জন্য মন না মানতে চাইলেও অনেকেই চুল কেটে ফেলেন। কিন্তু সমস্যা হল চুলের গোঁড়ায়। সঠিক মাত্রায় প্রোটিন না পাওয়ার দরুন চুলের মধ্যে এই ভঙ্গুর ভাব লক্ষণীয়। এছাড়াও অনেকেই অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। নারকেল তেল চুলকে কন্ডিশানিং করে এবং সেই সঙ্গে এই ধরণের সমস্যা গুলি থেকেও রেহাই দেয়।( লেখা: সোমোশ্রী দাস, ছবি: সংগৃহিত)
advertisement
স্প্লিট এন্ডস্: অনেকেই চুলের স্প্লিট এন্ডস্ -এর সঙ্গে পরিচিত। যার অর্থ হল চুল নিচের অংশ থেকে ভেঙ্গে যায় বা একটি চুল বিভক্ত হয়ে গিয়েছে। যার জন্য মন না মানতে চাইলেও অনেকেই চুল কেটে ফেলেন। কিন্তু সমস্যা হল চুলের গোঁড়ায়। সঠিক মাত্রায় প্রোটিন না পাওয়ার দরুন চুলের মধ্যে এই ভঙ্গুর ভাব লক্ষণীয়। এছাড়াও অনেকেই অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। নারকেল তেল চুলকে কন্ডিশানিং করে এবং সেই সঙ্গে এই ধরণের সমস্যা গুলি থেকেও রেহাই দেয়।( লেখা: সোমোশ্রী দাস, ছবি: সংগৃহিত)
advertisement
চুল ড্যামেজ: হেয়ার স্ট্রেটনার ব্যবহার করার দরুণ চুলের ক্ষতি হয়। অতি মাত্রায় তাপ দিলে চুল পুড়ে যাওয়ার পাশাপাশি চুল ড্যামেজ হয় ও রুক্ষ-শুষ্ক হয়ে ওঠে। চুলে বেশি মাত্রায় গরম বা ঠাণ্ডা কোনওটাই ব্যবহার করা উচিৎ নয়। চুল রঙ করার জন্যও অনেক সময় ক্ষতি হয়। তাই রঙ করানোর একদিন আগে চুলে ভাল করে নারকেল তেল মেখে রাখুন। এবং রঙ করাতে যাওয়ার আগে চুল ভাল করে ধুয়ে শ্যাম্পু করে তারপরে পছন্দ মাফিক রঙ করান। নারকেল তেলের মধ্যে ফ্যাটি আসিড রয়েছে যা চুলকে অনেক বেশি মজবুত ও উজ্জ্বল করে তোলে। তাই ব্যস্ততার মধ্যেও সপ্তাহে তিনদিন চুলে নারকেল তেল দিন অথবা হট অয়েল মাসাজ করাতে পারেন।( লেখা: সোমোশ্রী দাস, ছবি: সংগৃহিত)








